অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে বড় ধরনের বন্দিবিনিময় প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। হামাসের এক শীর্ষ কর্মকর্তা জানান, ইসরায়েল প্রায় ১ হাজার ৯৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। এর মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং বাকি ১ হাজার ৭০০ জন যুদ্ধ শুরুর পর আটক হয়েছে। এর বিনিময়ে হামাস ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে।হামাস বলছে, চুক্তি কার্যকর হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে এই বিনিময় প্রক্রিয়া শুরু হবে। সৌদি টেলিভিশন আল-শার্কের প্রতিবেদন মতে, বন্দি ও জিম্মি বিনিময় আগামী সপ্তাহে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য চ্যানেল আল-হাদাথ জানায়, ৭২ ঘণ্টার সময় গণনা শুরু হবে তখনই, যখন ইসরায়েলি সেনারা গাজার নির্ধারিত সীমারেখায় সরে যাবে।এক ফিলিস্তিনি সূত্র আলজাজিরাকে জানিয়েছে, মধ্যস্থতাকারীরা ফিলিস্তিনিদের প্রস্তাবিত মানচিত্রে সম্মতি দিয়েছে, যাতে ইসরায়েলি সেনাদের ধীরে ধীরে গাজার শহরগুলো থেকে প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে। হামাসের মতে, চুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের নিশ্চয়তা অন্তর্ভুক্ত রয়েছে।চুক্তি কার্যকর হলে রাফাহ সীমান্ত দুদিকেই খুলে দেওয়া হবে, আহতদের মিশরে স্থানান্তরের অনুমতি মিলবে এবং প্রথম পাঁচ দিনে প্রতিদিন অন্তত ৪০০ ট্রাক ত্রাণ গাজায় প্রবেশ করবে। এ ছাড়া দক্ষিণ গাজা থেকে বাস্তুচ্যুত মানুষদের গাজা সিটি ও উত্তরাঞ্চলে ফেরার অনুমতি দেওয়া হবে।চুক্তি গাজার মানুষের জীবনে স্বস্তি আনবে বলে আশা করা হচ্ছে। যদিও এর পূর্ণ বাস্তবায়ন ও স্থায়িত্ব নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েল ৭০০ দিনে গাজাকে ৯০% ধ্বংস করেছে
ইসরায়েল ৭০০ দিনে গাজাকে ৯০% ধ্বংস করেছে

ইসরায়েলের টানা ৭০০ দিনের বোমাবর্ষণে প্রায় পুরো অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ক্ষতির পরিমাণ ৬৮ বিলিয়ন ডলারেরও বেশি বলে জানিয়েছে Read more

চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডংয়ের নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত হয়েছে। দুই দেশের পররাষ্ট্র সচিবদের ১৪তম বৈঠকে যোগ দিতে আগামী ২ এপ্রিল Read more

ঈদে পদ্মাসেতুতে দর্শনার্থীর ভিড়
ঈদে পদ্মাসেতুতে দর্শনার্থীর ভিড়

ঈদে দেশের মানুষ কেবল স্বজনদের সঙ্গে সময় কাটাচ্ছেন না, বরং ঘুরতে আসছেন দেশের নতুন পর্যটন কেন্দ্রবিন্দু পদ্মাসেতুতে। ছুটির দিনে পদ্মা Read more

স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল ১ লাখ টাকা : হাসনাত
স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল ১ লাখ টাকা : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতুর কাছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তা ঘুস চেয়েছেন- এমন দাবি Read more

ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আ.লীগের ৪৮ নেতা-কর্মী কারাগারে
ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আ.লীগের ৪৮ নেতা-কর্মী কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার পৃথক তিনটি মামলায় নড়াইলের লোহাগড়া উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মোস্তফা কামাল লিওনসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন