রাজধানীর তেজগাঁও থানার ফার্মগেটে হলিক্রস কলেজ ও হোলি রোজারি চার্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে মানুষ দিগ্‌বিদিক ছোটাছুটি করতে থাকেন। চারদিক ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়।বুধবার (৮ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শী শামীম নামের এক হকার বলেন, ‘হঠাৎ বিস্ফোরণের শব্দ পান তিনি। এরপর ধোয়া দেখতে পান।’পরে লোকজন দৌড়াদৌড়ি করে নিরাপদে চলে যান। চার্চের নিরাপত্তাকর্মীরা পুলিশকে জানিয়েছেন, ‘দুজন লোককে ককটেল ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেছেন তারা।’তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ‘ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আরো দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে দাদার লাঠির আঘাতে শিশুর মৃত্যু
যশোরে দাদার লাঠির আঘাতে শিশুর মৃত্যু

যশোরে দাদার লাঠির আঘাতে এক মাস বয়সী শিশু মাহেরা ওরফে মিনতাহার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে নিজের স্ত্রীকে মারতে Read more

টাস্কফোর্সের প্রতিবেদন: সাগর-রুনি হত্যায় অংশ নেয় ২ জন
টাস্কফোর্সের প্রতিবেদন: সাগর-রুনি হত্যায় অংশ নেয় ২ জন

বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তারা খুন হয়েছেন। তাদের হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত নষ্ট এবং Read more

নেতানিয়াহুর নির্দেশেই হয় ফ্লোটিলা ত্রাণবাহী নৌকায় ড্রোন হামলা
নেতানিয়াহুর নির্দেশেই হয় ফ্লোটিলা ত্রাণবাহী নৌকায় ড্রোন হামলা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি নির্দেশ দিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দুটি জাহাজে ড্রোন হামলা চালান বলে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের Read more

চাচাতো ভাইয়ের হামলায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা বোনের
চাচাতো ভাইয়ের হামলায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা বোনের

কুমিল্লার বুড়িচংয়ে ময়লা (ব্যবহৃত পেম্পাস) ফেলা নিয়ে তুচ্ছ বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে দুই সন্তানের জননী ও অন্তঃসত্ত্বা এক নারী Read more

মিটফোর্ডে হত্যাকাণ্ড নিয়ে রাষ্ট্রদূত মুশফিকের প্রতিক্রিয়া
মিটফোর্ডে হত্যাকাণ্ড নিয়ে রাষ্ট্রদূত মুশফিকের প্রতিক্রিয়া

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ চাঁদ মিয়া ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ Read more

স্ত্রীকে হত্যা করে ‘৯৯৯’ ফোন করে স্বামীর আত্মসমর্পণ
স্ত্রীকে হত্যা করে ‘৯৯৯’ ফোন করে স্বামীর আত্মসমর্পণ

'আমি আমার স্ত্রীকে মেরে ফেলছি, আমি ঘরে আছি, আত্মসমর্পণ করব, আপনারা আমাকে নিয়ে যান।'  স্ত্রী জেমি আক্তারকে (২০) বালিশ চাপা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন