ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি নির্দেশ দিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দুটি জাহাজে ড্রোন হামলা চালান বলে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা। বিষয়টি মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা সিবিএসকে জানান, ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন উড়িয়ে তিউনিসিয়ার সিদি-বো-সাইদের বাইরে নোঙর করা জাহাজগুলোর ওপর দাহ্য বস্তু নিক্ষেপ করে। এতে আগুন ধরে যায়।ঘটনাটি ঘটে গত ৮ ও ৯ সেপ্টেম্বর। হামলার শিকার দুটি জাহাজের একটি পর্তুগিজ পতাকাবাহী, অন্যটি ব্রিটিশ পতাকাবাহী। তবে এতে কেউ হতাহত হয়নি।আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যুদ্ধ আইন অনুযায়ী, বেসামরিক জনগোষ্ঠী বা তাদের সম্পদের বিরুদ্ধে দাহ্য অস্ত্র ব্যবহার সব পরিস্থিতিতেই নিষিদ্ধ। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী কিংবা নেতানিয়াহুর কার্যালয়।এর আগে এই সপ্তাহেই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্তত ৪০টি বেসামরিক নৌকা আটক করেছে ইসরায়েলি বাহিনী। এ সময় প্রায় ৫০০ কর্মীকে গ্রেপ্তার করা হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হাতুড়ি পেটায় স্বামী-স্ত্রী হাসপাতালে!
আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হাতুড়ি পেটায় স্বামী-স্ত্রী হাসপাতালে!

 ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও হাতুড়ি পেটায় এক দম্পতি গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর তাদের আলফাডাঙ্গা Read more

নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স
নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স

ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল লুক্সেমবার্গ, অ্যান্ডোরা ও মোনাকো
এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল লুক্সেমবার্গ, অ্যান্ডোরা ও মোনাকো

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বের আরও তিনটি দেশ। জাতিসংঘ অধিবেশনের প্রাক্কালে নিউইয়র্কে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অ্যান্ডোরা, Read more

আজ ১৫ জুন, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৫ জুন, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

কুয়াকাটায় ঝোপ থেকে যুবকের লাশ উদ্ধার
কুয়াকাটায় ঝোপ থেকে যুবকের লাশ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটায় সবুজ হাওলাদার (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) বিকাল চারটায় কুয়াকাটা পৌরসভার ২ নম্বর Read more

তিন মাসে খেলাপি ঋণ বেড়ে ৩.৫৭ লাখ কোটি টাকা
তিন মাসে খেলাপি ঋণ বেড়ে ৩.৫৭ লাখ কোটি টাকা

চলতি বছরের মার্চ শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৫৭ হাজার ৬৫৫ কোটি ২৪ লাখ টাকা, যা ব্যাংক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন