গাজীপুরের কালিয়াকৈরে যৌথবাহিনীর অভিযানে চোলাই মদ তৈরির অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় তৈরি মদ, কাঁচামাল ও তৈরির সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়।বুধবার (০৮ অক্টোবর) সকালে উপজেলার ঠাকুরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ, র‍্যাব ও বিজিবির যৌথ টিম। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে এবং মদ তৈরির সরঞ্জাম ধ্বংস করে।কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অক্টোবরে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান
অক্টোবরে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা, আর যখন সেটি বিশ্বকাপ মঞ্চে, তাও আবার নারীদের — তখন উত্তেজনার পারদ পৌঁছে যায় চরমে। Read more

জয়পুরহাটে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
জয়পুরহাটে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

জয়পুরহাটের আক্কেলপুরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৮ Read more

পাওনা না পেয়ে দেনাদারের নাম-টাকা লিখে ব্যানার ঝুলালেন ইনতাজ
পাওনা না পেয়ে দেনাদারের নাম-টাকা লিখে ব্যানার ঝুলালেন ইনতাজ

ময়মনসিংহের নান্দাইলে পাওনা টাকা আদায়ে ইনতাজ আলী অভিনব পদ্ধতি অবলম্বন করেছেন। টাকা আদায়ে হতদরিদ্র কাঠুরে ইনতাজ ব্যাপারী স্থানীয় বাজারে ডিজিটাল Read more

ফেসবুকে পোস্ট দিয়ে বিপাকে প্রধান শিক্ষক, ব্যাখ্যা চেয়েছে অধিদপ্তর
ফেসবুকে পোস্ট দিয়ে বিপাকে প্রধান শিক্ষক, ব্যাখ্যা চেয়েছে অধিদপ্তর

মাদারীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিরুদ্ধে একাধিক পোস্ট দিয়ে ফেসে গেলেন এক প্রধান শিক্ষক। তার বিরুদ্ধে বিভাগীয় Read more

ঢাবি ছাত্ররাজনীতির রূপরেখা প্রণয়নে কমিটি
ঢাবি ছাত্ররাজনীতির রূপরেখা প্রণয়নে কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে গঠনমূলক ছাত্র রাজনীতির জন্য একটি সমন্বিত রূপরেখা প্রণয়নে পাঁচ সদস্যের কমিটি গঠন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন