ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা, আর যখন সেটি বিশ্বকাপ মঞ্চে, তাও আবার নারীদের — তখন উত্তেজনার পারদ পৌঁছে যায় চরমে। চলতি বছর ৩০ সেপ্টেম্বর ভারতে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। তবে আয়োজক ভারত হলেও হাইব্রিড মডেলে আওতায় পাকিস্তান নিজেদের সবগুলো ম্যাচ খেলবে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে। এই টুর্নামেন্টে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগামী ৫ অক্টোবর কলম্বোতে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক এই দ্বৈরথ। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকনইফোর এক প্রতিবেদনে এমনটাই জানা যাচ্ছে।  সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারত নিজেদের সবগুলো ম্যাচ খেলেছে দুবাইতে। এদিকে ভারতে অনুষ্ঠিত নারী বিশ্বকাপ ক্রিকেটে নিরপেক্ষ ভেন্যুর জন্য আবেদন করেছিল পাকিস্তান। আইসিসি সেই দাবি পূরণ করেছে। আসন্ন বিশ্বকাপের মূল আয়োজক ভারতের সঙ্গে থাকছে শ্রীলঙ্কাও। নারী ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরের ম্যাচগুলো হবে ৫ ভেন্যুতে। যার চারটি ভারতে। অন্যটি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। টুর্নামেন্টটি ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে। এতে ৮টি দল অংশ নেবে এবং ২৮টি লিগ ম্যাচ অনুষ্ঠিত হবে রাউন্ড-রবিন ফরম্যাটে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে কলম্বোতে, বিসিসিআই ও পিসিবির মধ্যে হওয়া হাইব্রিড চুক্তি অনুযায়ী। তারা ২ অক্টোবর বাংলাদেশের, ১৫ অক্টোবর ইংল্যান্ডের, ১৮ অক্টোবর নিউজিল্যান্ডের, ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার এবং ২৪ অক্টোবর শ্রীলঙ্কার মুখোমুখি হবে।টুর্নামেন্টে ২৮টি লিগ ম্যাচ এবং তিনটি নকআউট ম্যাচ থাকবে, যেগুলো বেঙ্গালুরু, ইন্দোর, গুয়াহাটি, বিশাখাপত্তনম ও কলম্বোতে অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনাল ২৯ অক্টোবর গুয়াহাটি বা কলম্বোতে হবে –এটি নির্ভর করবে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার ওপর। দ্বিতীয় সেমিফাইনাল হবে বেঙ্গালুরুতে ৩০ অক্টোবর। ফাইনাল অনুষ্ঠিত হবে ২ নভেম্বর, ভেন্যু নির্ধারিত হয়েছে বেঙ্গালুরু বা কলম্বোর মধ্যে যেকোনো একটি।অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং স্বাগতিক ভারত সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে। বাকি দুই জায়গা পূরণ হয়েছে বাছাই পর্বের মাধ্যমে। পাকিস্তান ও বাংলাদেশ, যারা চলতি বছরের শুরুতে লাহোরে অনুষ্ঠিত বাছাইপর্বে উত্তীর্ণ হয়। এবারে আসরে উইন্ডিজ অংশ নিতে পারছে না, তারা নেট রানরেটে বাংলাদেশের কাছে পিছিয়ে পড়ে ছিটকে গেছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৯৭ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাইলস্টোন শিক্ষার্থী
৯৭ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাইলস্টোন শিক্ষার্থী

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ শিক্ষার্থী নাভিদ নাওয়াজ দীপ্ত (১৩) হাসপাতাল থেকে সুস্থ হয়ে Read more

জীবননগরে বিজিবির অভিযান, দেড় কেজি কোকেন উদ্ধার
জীবননগরে বিজিবির অভিযান, দেড় কেজি কোকেন উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবি অভিযান চালিয়ে ১ কেজি ৪৩০ গ্রাম কোকেন উদ্ধার করেছে। শুক্রবার ( ৬ জুন) সকাল ৯ টার সময় জীবননগর Read more

ঝিনাইদহে সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের ১৫ স্বর্ণবার উদ্ধার
ঝিনাইদহে সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের ১৫ স্বর্ণবার উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটে উপজেলার Read more

ইরান যুদ্ধের কারণে পেছালো ট্রাম্পের চীন সফর
ইরান যুদ্ধের কারণে পেছালো ট্রাম্পের চীন সফর

মধ্যপ্রাচ্যে চলমান ইরান বনাম ইসরায়েল-মার্কিন যুদ্ধের কারণে ডোনাল্ড ট্রাম্পের চীন সফর পেছানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মে মাসে Read more

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল
আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল

জুলাই-অগাস্ট গণআন্দোলনের সময় সাভারের আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর ঘটনার মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে আসামি করে আনুষ্ঠানিক Read more

জুনে আইএমএফের ঋণের অর্থ পাচ্ছে বাংলাদেশ
জুনে আইএমএফের ঋণের অর্থ পাচ্ছে বাংলাদেশ

আগামী জুন মাসেই ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের আওতায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড় করতে যাচ্ছে আন্তর্জাতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন