ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি দুটি ‘মোটিফে’ আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম রবিউল ইসলাম রাকিব।আগুন দেওয়ার সিসিটিভি ফুটেজ দেখা যায়, শনিবার ভোরের দিকে চারুকলা অনুষদের দেয়াল টপকে আগুন দেয় এক ব্যক্তি। ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে এক যুবক মুখে মাস্ক পরিহিত অবস্থায় চারুকলা অনুষদের তিন নম্বর গেটের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। তিনি কালো টিশার্ট ও খাকি রঙের প্যান্ট পরা ছিলেন। ভেতরে প্রবেশ করে কিছুক্ষণের মধ্যেই তিনি প্রতিকৃতিতে আগুন লাগিয়ে দেয়াল টপকে বের হয়ে যান।এরই মাঝে আগুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি দুটি ‘মোটিফে’ আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তিনি জানান, ওই শিক্ষার্থীর নাম রবিউল ইসলাম রাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী। সে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতি করতেন।এইদিকে রবিউল ইসলামের ছবি দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত  ফটিকছড়ির শিক্ষার্থীরা জানান, রবিউলের বাড়ি উপজেলার সীমান্তবর্তী বাগানবাজার ইউপির আমতলী এলাকায়। তার বড় ভাই মো. আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে জড়িত।এইদিকে ফটিকছড়ির ছেলে এই রকম ঘটনা ঘটায় সামাজিক যোগাযোগেরমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম উত্তর জেলা সদস্য মো. কামরুল বলেন, রবিউল ইসলাম রাকিবের সর্বোচ্চ শান্তির দাবি করছি, এই ধরনের ফ্যাসিস্টের আর কোনো দোসর যেন ফটিকছড়িতে থাকতে না পারে সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।ভুজপুর থানার ওসি মাহবুবুল হক যুগান্তরকে জানান, এই বিষয়ে আসলে আমাদের নিকট এই পর্যন্ত কোনো তথ্য নেই।ডিএমপি কমিশনার এস এম সাজ্জাদ আলী জানিয়েছেন, আগামীকাল সোমবার (১৪ এপ্রিল) শোভাযাত্রা শুরুর আগেই নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি দুটি ‘মোটিফে’ আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চন্দনাইশে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ভেঙে গেল সেতু
চন্দনাইশে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ভেঙে গেল সেতু

চট্টগ্রামের চন্দনাইশের পাহাড় ও খাল বেষ্টিত দূর্গম ধোপাছড়ি ইউনিয়নের ১০০ মিটার দীর্ঘ ও ৭ ফুট প্রস্থের কাঠের সেতুটি।বৃহস্পতিবার (২২ মে) Read more

বন্যা নিয়ে ৯ জেলায় বিশেষ সতর্কবার্তা
বন্যা নিয়ে ৯ জেলায় বিশেষ সতর্কবার্তা

ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের তিন জেলায় স্বল্পমেয়াদী বন্যা এবং ছয় জেলার নিম্নাঞ্চল তলিয়ে যেতে পারে Read more

ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ৬ষ্ঠ শ্রেণীর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন