২০২৪-২৫ মৌসুমটি সম্ভবত নিজেদের ক্লাব ইতিহাসের সেরা মৌসুম ছিল ফরাসি ক্লাব পিএসজির জন্য। ঘরোয়া ফ্রেঞ্চ লিগ-১, কোপা দে ফ্রান্স, প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ সবই জিতেছে দলটি। এছাড়া প্রথমবারের ৩২ দল নিয়ে আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপেও রানার্স-আপ হয়েছে লুই এনরিকের দল। পিএসজির এমন সাফল্যের নায়ক হিসেবে যতজনের নাম সামনে আসে তাদের মধ্যে অন্যতম দলটির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা। তবে মৌসুম শেষে এই গোলরক্ষকের সাথে চুক্তি আর দীর্ঘায়িত করেনি ফরাসি জায়ান্টরা। দলবদলের বাজারে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। শুরু থেকেই ডোনারুম্মাকে দলে ভেড়াতে আগ্রহী ছিল ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। এনিয়ে বেশ কয়েকটি প্রস্তাবও তারা পিএসজিকে দিয়েছে। তবে শেষ সময়ে এসে এ লড়াইয়ে পিছিয়ে পড়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। বেশ কয়েকটি ইতালিয়ান সংবাদমাধ্যম দাবি করেছে, এরই মধ্যে ম্যানচেস্টার সিটির সঙ্গে ৫ বছরের চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছে গেছেন পিএসজি গোলরক্ষক। এছাড়া জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, বর্তমানে পিএসজিতে থাকলেও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে পাঁচ বছরের চুক্তির ব্যাপারে মৌখিকভাবে একমত হয়েছেন। ২৬ বছর বয়সী ইতালিয়ান এই গোলরক্ষক আগামী বছরের জুন পর্যন্ত পিএসজির সাথে চুক্তিবদ্ধ আছেন। কয়েক দফা চেষ্টার পরও চুক্তি নবায়ন নিয়ে কোনো অগ্রগতি হয়নি দুই পক্ষের। প্রসঙ্গত, আগামী মৌসুমে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে ডোনারুম্মার। ফলে ফ্রি এজেন্ট হিসেবে হাতছাড়া না করার লক্ষ্যে এই গ্রীষ্মেই বিক্রি করতে প্রস্তুত পিএসজি। ইতালি জাতীয় দলের গোলরক্ষকের জন্য ৫০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি চাইছে তারা।তাছাড়া, ২০২৫-২৬ মৌসুমের শুরুর পর থেকে পিএসজির দলে জায়গা হয়নি এই ২৬ বছর বয়সী গোলরক্ষকের। অনুশীলনও করছেন আলাদা। ফলে এটা এখন স্পষ্ট যে, এই গ্রীষ্মে তার ক্লাব ছাড়াটা নিশ্চিতই।এদিকে গুঞ্জন আছে, ম্যানচেস্টার সিটিও তাদের গোলরক্ষক এডারসনকে বিক্রি করতে প্রস্তুত। এই ব্রাজিলিয়ানের প্রতি আগ্রহ দেখাচ্ছে তুর্কি জায়ান্ট গালাতাসারাই।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ স্ত্রীর প্রশংসা করার দিন
আজ স্ত্রীর প্রশংসা করার দিন

আজ সেপ্টেম্বরের তৃতীয় রবিবার, আজ স্ত্রীর প্রশংসা দিবস। আজকের এই দিনে যুক্তরাষ্ট্রে পালিত হয় স্ত্রীর প্রশংসা দিবস (Wife Appreciation Day)। Read more

ইশরাক হোসেনকে শপথ না পড়াতে আইনি নোটিশ
ইশরাক হোসেনকে শপথ না পড়াতে আইনি নোটিশ

বিএনিপ নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ এবং শপথ পড়ানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের Read more

জমির মালিক বর্গা চাষীর হুমকির শিকার!
জমির মালিক বর্গা চাষীর হুমকির শিকার!

পূর্ব শত্রুতার জের ধরে ময়মনসিংহের ত্রিশালে কৃষকের বোরো ক্ষেতের পাকা ধান কেটে নেওয়ার হুমকি প্রদান করায় বিপাকে পড়েছেন কৃষক সোরহাব Read more

নতুন সব ফিচার নিয়ে বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপ
নতুন সব ফিচার নিয়ে বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপ

মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করেন এই অ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীদের ছবি, এবং Read more

দাউদকান্দিতে ছাত্রলীগ নেতা জুয়েল গ্রেপ্তার
দাউদকান্দিতে ছাত্রলীগ নেতা জুয়েল গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা পাটোয়ারী। আসামি Read more

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বৃদ্ধি
গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বৃদ্ধি

জিএসটি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার (২০২৫-২০২৬) আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত আবেদনের সুযোগ দিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন