চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আনোয়ারা সরকারি কলেজের সরকারি ওয়েবসাইটে ভুলবশত দিনাজপুর সরকারি কলেজের ছবি ব্যবহার করা হয়েছে। ওয়েবসাইটে কলেজের পরিচিতি অংশে ঢুকলেই স্পষ্টভাবে দেখা যায়, আনোয়ারা সরকারি কলেজের নামের নিচে প্রদর্শিত ভবনের ছবি আসলে দিনাজপুর সরকারি কলেজের মূল ভবন।এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে বিস্ময় ও সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই বলছেন, সরকারি একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এমন ভুল তথ্য থাকা ‘অবহেলার চরম উদাহরণ’। এ ঘটনায় অনেকে হাস্যরসাত্মক পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।ওয়েবসাইটে চালু করে দেখা গেছে, ওয়েবসাইটের বিভিন্ন বাটন ক্লিক করলেই দিনাজপুর সরকারি কলেজের তথ্য চলে আসছে। তবে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের নাম ঠিকানা আনোয়ারা কলেজের। ফলাফল বাটন থেকে শুরু করে যোগাযোগ বাটন। ক্লিক করলেই দেখা যাচ্ছে দিনাজপুর সরকারি কলেজের তথ্য। এসবের মধ্যে বিভ্রান্তিতে পড়েছে শিক্ষার্থীরা।আনোয়ারা সরকারি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী নাঈম উদ্দিন বলেন, ‘আমি প্রাক-নির্বাচনী পরীক্ষার রুটিন জানতে ওয়েবসাইটে ঢুকেছিলাম। কিন্তু ছবিটা দেখেই বুঝলাম এটা আমাদের কলেজ নয়। পরে দেখি ছবিটা দিনাজপুর সরকারি কলেজের। সরকারি ওয়েবসাইটে এমন ভুল থাকলে মানুষ বিভ্রান্ত হবে।’আরেক শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন বলেন, ‘এটা শুধু হাস্যকর নয়, কলেজের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর। যারা বাইরে থেকে আমাদের কলেজ সম্পর্কে জানতে চায়, তারা ভুল ধারণা পেতে পারে।’এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রুহুল আমিন বলেন, ‘সম্ভবত ওয়েবসাইট ডেভেলপাররা ছবি আপলোডের সময় ভুল করেছেন। বিষয়টি আমরা জানার পর আমরা তাদের জানিয়েছি। দ্রুতই সঠিক ছবি দিয়ে ওয়েবসাইটটি সংশোধন করা হবে।’তিনি আরও জানান, বর্তমানে ওয়েবসাইটটির তথ্য হালনাগাদ কাজ চলছে। এজন্যই কিছু ভুল তথ্য আসছে এবং তারা আমাদের কাছ থেকে সব তথ্য নিয়েই তথ্যগুলো হালনাগাদ করছে।আনোয়ারার স্থানীয় বাসিন্দা ও প্রাক্তন শিক্ষার্থী কামরুল ইসলাম বলেন, ‘আমাদের কলেজের ওয়েবসাইটে অন্য জেলার কলেজের ছবি থাকা খুবই দুঃখজনক। দ্রুত এটি সরিয়ে আমাদের কলেজের ছবি দেয়ার জন্য অনুরোধ করছি।’খোঁজ নিয়ে দেখা যায়, https://agcc.edu.bd/ ঠিকানায় থাকা আনোয়ারা সরকারি কলেজের ওয়েবসাইটের মূল পেইজে সরাসরি ‘দিনাজপুর সরকারি কলেজ’ ছবিটি দেখা যাচ্ছে। অর্থাৎ, ছবি উৎসটি দিনাজপুর সরকারি কলেজের মূল ভবনের, যা বহু বছর ধরেই অনলাইনে পাওয়া যায়।ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কলেজ কর্তৃপক্ষ বিষয়টি সংশোধনের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে শিক্ষা অধিদপ্তরে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জে ৪ কোটি ৬৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
হবিগঞ্জে ৪ কোটি ৬৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জ জেলার ৫৫ বিজিবি চোরাচালান দমন করতে সক্রিয় ভূমিকা পালন করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৫৫ বিজিবি ৯টি Read more

সরাইলে ময়না হত্যা: ইমাম-মোয়াজ্জেম দুই দিনের রিমান্ডে
সরাইলে ময়না হত্যা: ইমাম-মোয়াজ্জেম দুই দিনের রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মাদরাসাছাত্রী পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়না হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত মসজিদের ইমাম ও মোয়াজ্জেমকে রিমান্ডে Read more

ওসমান হাদির মৃত্যুতে বিএনপির শোক
ওসমান হাদির মৃত্যুতে বিএনপির শোক

সিঙ্গাপুরে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে Read more

যশোরে টাইফয়েডের টিকা পাবে ৭ লাখ ৭৬,১৩১ জন
যশোরে টাইফয়েডের টিকা পাবে ৭ লাখ ৭৬,১৩১ জন

যশোরে ৭ লাখ ৭৬ হাজার ১৩১ ছেলে-মেয়ে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন পাবে। আগামী ১ সেপ্টেম্বর ক্যাম্পেইনের মাধ্যমে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু Read more

‘আল্লাহকে স্বাক্ষী রেখে বলছি, এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি‌’
‘আল্লাহকে স্বাক্ষী রেখে বলছি, এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি‌’

আমি আল্লাহকে স্বাক্ষী রেখে বলছি, গত ১৪ মাসে আমি এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি। সারা বাংলাদেশকে স্বাক্ষী রেখে বলতে Read more

চকরিয়ায় ক্যামব্রিয়ান স্কুলে হামলা, শিক্ষক-ছাত্রীসহ আহত ৭
চকরিয়ায় ক্যামব্রিয়ান স্কুলে হামলা, শিক্ষক-ছাত্রীসহ আহত ৭

কক্সবাজারের চকরিয়ার ক্যামব্রিয়ান স্কুলে অতর্কিত হামলায় দুই শিক্ষক, এক ছাত্রীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। হামলাকারীরা স্কুলে ভাঙচুর চালিয়ে শিক্ষকদের মারধর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন