ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মো. হাবিবুর রহমান (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের সাহারপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত হাবিবুর রহমান সাহারপাড় গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে। তিনি শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে হাবিবুর রহমান বাড়ির পাশে মাঠে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের শিকার হন তিনি। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শিবপুর হেলথভিউ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয়দের ভাষ্যমতে, বজ্রপাতের সময় মাঠে থাকা আরও কয়েকজন খেলোয়াড় অল্পের জন্য রক্ষা পান। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অবগত করেনি। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।’ এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির জন্য দুদকের চিঠি
শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির জন্য দুদকের চিঠি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির পদক্ষেপ নিতে পুলিশ হেড কোয়ার্টারে চিঠি Read more

ভারত থেকে দেশবিরোধী অপকৌশলে লিপ্ত শেখ হাসিনা: আজহারুল ইসলাম
ভারত থেকে দেশবিরোধী অপকৌশলে লিপ্ত শেখ হাসিনা: আজহারুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ভারতে বসে দেশবিরোধী নানা অপকৌশলে লিপ্ত রয়েছেন শেখ Read more

পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী
পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী

মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী ওয়ুন-এরডেন লুভসানামসরাই পদত্যাগ করেছেন। আইন প্রণেতাদের সংসদে আস্থা ভোটে পরাজিত হওয়ার পর তিনি পদত্যাগের ঘোষণা দেন। আজ মঙ্গলবার (৩ Read more

আমরা শহিদুল আলম ও গাজার পাশে আছি: প্রধান উপদেষ্টা
আমরা শহিদুল আলম ও গাজার পাশে আছি: প্রধান উপদেষ্টা

গাজামুখী ঐতিহাসিক নৌবহরে (ফ্লোটিলা) অংশগ্রহণকারী বিশ্ববিখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমের পাশে অন্তর্বর্তী সরকার সব সময় আছে বলে জানিয়েছেন Read more

তারাগঞ্জে ইউনিয়ন পরিষদে তালা ঝুলালেন সেবা বঞ্চিত বিক্ষুব্ধ জনতা
তারাগঞ্জে ইউনিয়ন পরিষদে তালা ঝুলালেন সেবা বঞ্চিত বিক্ষুব্ধ জনতা

রংপুরের তারাগঞ্জ উপজেলায় সয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অনিয়ম ও সেবা না দেওয়ার অভিযোগে বিক্ষুব্ধ জনতা পরিষদের সব কক্ষে তালা ঝুলিয়ে Read more

গাজামুখী ত্রাণবাহী জাহাজ দখলে নিল ইসরায়েল
গাজামুখী ত্রাণবাহী জাহাজ দখলে নিল ইসরায়েল

গাজার জন্য ত্রাণ বহনকারী জাহাজ ‘ম্যাডলিন’কে গন্তব্যে পৌঁছাতে দেয়নি ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক অলাভজনক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) উদ্যোগে ইতালি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন