কক্সবাজারের উখিয়া-টেকনাফে অবস্থিত শরনার্থী শিবিরগুলোতে বসবাসরত রোহিঙ্গারা বিভিন্ন কাজের বাহানা দিয়ে স্থানীয় জনগোষ্ঠীর সাথে একাকার হয়ে মিশে যাওয়ার ঘটনা দিনের পর দিন বেড়েই চলছে।সীমান্ত নগরী এই দুই উপজেলায় অবস্থিত শ্রমবাজারগুলোও প্রায় রোহিঙ্গা শ্রমিকদের দখলে চলে গেছে। এদিকে গত কয়েক দিন ধরে ক্যাম্প ছেড়ে রোহিঙ্গাদের আনা-ঘোনা প্রতিরোধ করার জন্য সীমান্ত প্রহরী বিজিবি সৈনিকরা বিভিন্ন সড়কে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।তারেই ধারাবাহিকতায় মঙ্গলবার (০৭ অক্টোবর) মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে উখিয়া-টেকনাফের প্রধান সড়কের বেশ কয়েকটি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে নারী ও শিশুসহ ১৭০ জন রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়েছে।ধৃতদের ১৭০ জনের মধ্যে ৮৮ জন পুরুষ, ৫০ জন নারী ও ৩২ জন শিশু রয়েছে।অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। তিনি বলেন, প্রধান সড়কে স্থাপন করা অস্থায়ী চেকপোস্ট ও টেকনাফ পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ক্যাম্প ছেড়ে বিভিন্ন কাজের উদ্দেশ্যে বের হয়ে আসা রোহিঙ্গা নর-নারী ও শিশুদের আটক করার পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী নিজ নিজ ক্যাম্পের মাঝিদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।লোকালয়ে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের প্রতিরোধ করার পাশাপাশি টাকার বিনিময়ে রোহিঙ্গা জনগোষ্ঠীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া অর্থলোভী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।এ বিষয়ে জানতে চাইলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের অন্তর্গত লেদা রোহিঙ্গা ক্যাম্পের মাঝি সৈয়দ নুর বলেন, ক্যাম্পে দায়িত্বরত সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা আমাদের সাথে বৈঠক করে রোহিঙ্গারা যেন কিছুতেই ক্যাম্প ছেড়ে বাইরে না যায়। পাশাপাশি ক্যাম্পের ভিতরে মাইকিং করে নিষেধ করে সতর্ক বার্তা দিয়েছিলেন।অথচ রোহিঙ্গাদের মধ্যে অনেকেই সেই বিধিনিষেধ অমান্য করে বিভিন্ন কাজের বাহানা দিয়ে ক্যাম্প ছেড়ে বাইরে চলে যায়। আবার অনেক অসুস্থ রোহিঙ্গা ডাক্তার দেখানোর জন্য বের হয়।তবে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়া বেশিরভাগ রোহিঙ্গা নর-নারী পেটের দায়ে দিনমজুর কাজ করতে বের হয়েছে বলেও জানান তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর শ্রীপুরে আয়া মালেকাকে কারণ দর্শানোর নোটিশ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর শ্রীপুরে আয়া মালেকাকে কারণ দর্শানোর নোটিশ

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের সঙ্গে সম্পৃক্ত হয়ে ডাক্তার সেজে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে আয়া মালেকাকে কারণ দর্শানোর নোটিশ Read more

নির্বাচনি তহবিলের জন্য ২৯ ঘণ্টায় ৪৭ লাখ টাকা পেলেন তাসনিম জারা
নির্বাচনি তহবিলের জন্য ২৯ ঘণ্টায় ৪৭ লাখ টাকা পেলেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার নির্বাচনি তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা Read more

দেশের বাজারে স্বর্ণের দাম কমল
দেশের বাজারে স্বর্ণের দাম কমল

দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে তিন Read more

কাবা দেখে যে দোয়া পড়তেন নবিজি (সা.)
কাবা দেখে যে দোয়া পড়তেন নবিজি (সা.)

ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরিফ। এটি মুসলমানদের কিবলা, তাঁরা এদিকে মুখ ফিরে নামাজ পড়েন। হজ ও ওমরাহ পালনের Read more

ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার
ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী কর্তৃক কর্মরত সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাঁধা ও মোবাইল কেড়ে নিয়ে দফায় দফায় মারধরের Read more

নেত্রকোনায় হাওর থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
নেত্রকোনায় হাওর থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর গ্রামের একটি হাওর থেকে রাসেল মিয়া (২৫) নামের বস্তাবন্দী অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন