জনপ্রিয় মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল। তিনি ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। ‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। অভিনয় জগতে পদার্পণের পূর্বে তিনি মডেল হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিয়া জান্নাতুল বেশ সক্রিয় রয়েছেন। সম্প্রতি তিনি একটি বেসরকারি টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে পিয়া জানান, ‘আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না।’পিয়া জান্নাতুল লিখেছেন, ‘যদি আপনি ক্যামেরার পেছনে কাজ করেন, তাহলে এটা আপনার দায়িত্ব সমাজকে গঠন করা, নোংরা কনটেন্ট ছড়িয়ে সমাজকে দূষিত করা নয়। শুধু ভিউ বা ট্রেন্ডের জন্য আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না।’‘আর যদি আপনি একজন পাবলিক ফিগার হন, মনে রাখবেন যে, মানুষ আপনাকে অনুসরণ করে, আপনার প্রতিটি কথা ও প্রতিক্রিয়া তাদের প্রভাবিত করে। তাই প্রত্যেকটা বেহুদা প্রশ্নের উত্তর দেওয়া দরকার নেই। ভুল বার্তা ছড়ানো কখনোই দায়িত্বশীলতার পরিচয় নয়।’তার কথায়, ‘আর প্রেজেন্টারদের বলব, এটা আপনার ৮০% দায়িত্ব যে আপনি কী প্রশ্ন করছেন। প্রডিউসার বা অন্য কেউ বললেও, আপনারই সচেতন থাকা উচিত। কারণ পরবর্তীতে মানুষ মনে রাখে না কে আপনাকে প্রশ্ন করতে বলেছিল, তারা মনে রাখে আপনি প্রশ্ন করেছিলেন।’শেষে বলেছেন, ‘তাই আসুন, আমরা সবাই একটু দায়িত্ব নিই, যা তৈরি করছি, তা যেন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে, দূষণ নয়।’প্রসঙ্গত, শোবিজের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত পিয়া জান্নাতুল। সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি। হবিগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে তিনি কাজ করতেন। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোল উৎসবে মেতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সা
গোল উৎসবে মেতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সা

অ্যাথলেটিক বিলবাওয়ের জালে গোল উৎসব করে সুপার কাপের ফাইনালে পা রাখলো বার্সেলোনা। বুধবার রাতে জোড়া গোলে ৫-০ ব্যবধানের বিশাল জয় Read more

ঠাকুরগাঁও থেকে সিরাজগঞ্জে প্রেমিকার গ্রামে এসে বিষপান, কলেজছাত্রের মৃত্যু
ঠাকুরগাঁও থেকে সিরাজগঞ্জে প্রেমিকার গ্রামে এসে বিষপান, কলেজছাত্রের মৃত্যু

চার বছর আগে টিকটকে পরিচয়, এরপরে প্রেমের সম্পর্কে জড়িয়ে ২০২৫ সালের জানুয়ারি মাসে ঠাকুরগাঁওয়ের কলেজছাত্র গোলাম ফেরদৌস দুর্লভ বিয়ে করেন Read more

বাংলাদেশ ও চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৫ নভেম্বর)
বাংলাদেশ ও চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৫ নভেম্বর)

আজ বুধবার(৫ নভেম্বর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় যুব ওয়ানডে আজ। এছাড়া আজ থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ Read more

ভারতের হামলায় আজাদ কাশ্মীরে ১২ ঘণ্টায় ১৩ জন নিহত
ভারতের হামলায় আজাদ কাশ্মীরে ১২ ঘণ্টায় ১৩ জন নিহত

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে ভারতের হামলায় ১২ ঘণ্টায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অঞ্চলটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার Read more

নান্দাইলে রোপা আমন ধান খেতে ইঁদুরের আক্রমণে দিশেহারা কৃষক
নান্দাইলে রোপা আমন ধান খেতে ইঁদুরের আক্রমণে দিশেহারা কৃষক

ময়মনসিংহের নান্দাইলে রোপা আমন ধানখেতে দেখা দিয়েছে ইঁদুরের আক্রমণ। ইঁদুরের দল কৃষকদের স্বপ্নের আমন ধান গাছ কেটে সাবাড় করে ফেলছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন