নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর গ্রামের একটি হাওর থেকে রাসেল মিয়া (২৫) নামের বস্তাবন্দী অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (০৩ জুলাই) দুপুরে স্থানীয় লোকজন মরদেহটি ভাসমান অবস্থায় দেখে পুলিশে খবর দিলে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।নিহত রাসেল মিয়া পার্শ্ববর্তী মদন উপজেলার কুলিহাটি পশ্চিমপাড়া আড়গিলা গ্রামের আবুল হোসেনের ছেলে। সে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৩০ জুন) দুপুর থেকে রাসেল নিখোঁজ ছিলেন। সঙ্গে তার অটোরিকশা ছিল। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে পরিবারের পক্ষ থেকে মদন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। চারদিন পর বৃহস্পতিবার কেন্দুয়ার জালালপুর হাওর থেকে বস্তাবন্দী অবস্থায় একটি মরদেহ উদ্ধার করা হলে নিখোঁজ রাসেলের পরিবারকে খবর দেওয়া হয়। পরে রাসেলের বাবা আবুল হোসেন মরদেহ দেখে নিজের ছেলে বলে চিহ্নিত করেন।কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘মরদেহটি পচে গলে গেছে এবং বস্তায় ভরা অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে হাওরে ফেলে দেওয়া হয়। নিহত যুবকের পরিবার লাশটি শনাক্ত করেছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনের সময় ঘোষণা করায় জামায়াত আমিরের সন্তোষ প্রকাশ
নির্বাচনের সময় ঘোষণা করায় জামায়াত আমিরের সন্তোষ প্রকাশ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (০৬ জুন) দলটির Read more

সৌদিতে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
সৌদিতে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

সৌদি আরবে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। একই সময় আত্মঘাতি ড্রোনও আঘাত হানে। তবে সেসব লক্ষ্যবস্তুতে ধ্বংসযজ্ঞ চালানোর আগেই ভূপাতিতের Read more

কাতার উপকূলে তেলের জাহাজে ইরানের মিসাইল হামলা
কাতার উপকূলে তেলের জাহাজে ইরানের মিসাইল হামলা

কাতার উপকূলে থাকা একটি তেলবাহী ট্যাংকার জাহাজে আঘাত হেনেছে ইরানের ছোড়া মিসাইল। বুধবার (০১ এপ্রিল) সকালে এ হামলা হয়।কাতরের প্রতিরক্ষা মন্ত্রণালয় Read more

সেতুর অভাবে নদী সাঁতরে যাতায়াত, ফুলবাড়ীতে জনদুর্ভোগ চরমে
সেতুর অভাবে নদী সাঁতরে যাতায়াত, ফুলবাড়ীতে জনদুর্ভোগ চরমে

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২২০ ফুট লম্বা বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বারোমাসিয়া নদীর দুপাড়ের হাজারও মানুষ। সাঁকোটি এক মাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন