জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের অ্যালগরিদম সিস্টেম শিশুদের অ্যাকাউন্টগুলোকে পর্নোগ্রাফি ও অন্যান্য যৌন সংশ্লিষ্ট কনটেন্ট বা বিষয়বস্তু সুপারিশ করছে। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।গ্লোবাল উইটনেস নামে একটি মানবাধিকার সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, শিশু সুরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় করার পরও ১৩ বছর বয়সি শিশুদের নামে একাধিক পরীক্ষামূলক অ্যাকাউন্ট খোলা হয়। এসব অ্যাকাউন্টে এমন অনুপযুক্ত কনটেন্ট সুপারিশ করা হচ্ছে, যেখানে ক্লিক করলে শেষ পর্যন্ত পর্নোগ্রাফি ভিডিও দেখানো হচ্ছে, যার মধ্যে রগগগে যৌনতার ফুটেজও থাকছে।টিকটক কর্তৃপক্ষ বরাবর জোরের সঙ্গে বলছে, তারা শিশু বা কিশোর বয়সি ব্যবহারকারীদের সুরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তারা আরও বলছে, কোনো সমস্যা সম্পর্কে অবহিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা দ্রুত পদক্ষেপ নেয়।বিষয়টি যাচাই করার জন্য চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে গ্লোবাল উইটনেসের গবেষকরা ১৩ বছর বয়সি জাল জন্ম তারিখ দিয়ে টিকটকে চারটি অ্যাকাউন্ট তৈরি করেন। অ্যাকাউন্টগুলোতে টিকটকের ‘রেস্ট্রিক্টেড মোড’ সক্রিয় করা হয়েছিল। এটা এমন একটা ফিচার যা সক্রিয় করলে ভিডিওগুলো ফিল্টার হয়ে আসবে। কিন্তু এই ফিচারটি সক্রিয় করার সময় জন্মদিন প্রবেশের পরে বয়স যাচাই করার কোনো প্রয়োজন হয়নি। অর্থাৎ ব্যবহারকারী আসলেই শিশু কিনা তা যাচাই করা হচ্ছে না।প্রতিবেদন মতে, এসব অ্যাকাউন্টগুলোতে ব্যবহারকারী কোনো অনুসন্ধান না করা সত্ত্বেও টিকটকের ‘আপনার পছন্দ হতে পারে’ এমন ফাংশনের মাধ্যমে যৌনতাপূর্ণ কীওয়ার্ড সুপারিশ করা হয়েছিল। এই সুপারিশ করা ভিডিওগুলোতে ক্লিক করার পর নারীদের হস্তমৈথুন, জনসমক্ষে অন্তর্বাস খোলা এবং এমনকি পর্নোগ্রাফি তথা রগগগে যৌনতার ফুটেজ দেখানো হয়েছিল।গ্লোবাল উইটনেসের আভা লি বলেন, এই ফলাফল ছিল গবেষকদের জন্য এক ‘বিশাল ধাক্কা’। তার কথায়, ‘টিকটক কেবল শিশুদের অনুপযুক্ত কনটেন্ট-এ প্রবেশ থেকে বিরত রাখতে ব্যর্থ হচ্ছে না, তারা অ্যাকাউন্ট তৈরি করার সঙ্গে সঙ্গে তাদের এমন কনটেন্ট দেখতে সুপারিশ করছে।’গণতন্ত্র, মানবাধিকার ও জলবায়ু পরিবর্তনের ওপর প্রযুক্তির প্রভাব নিয়ে কাজ করা গ্লোবাল উইটনেস চলতি বছরের এপ্রিল মাসে একটি প্রকল্পে কাজ করার সময় এই সমস্যার মুখোমুখি হয়েছিল। এরপর তারা বিষয়টি নিয়ে গবেষণা চালায় সংস্থাটি। প্রতিষ্ঠানটি এরই মধ্যে তাদের অনুসন্ধানের ফলাফল টিকটককে জানিয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলফাডাঙ্গায় তিন লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
আলফাডাঙ্গায় তিন লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

ফরিদপুরের আলফাডাঙ্গায় তিন লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা Read more

পাকিস্তান যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘন করেছে, অভিযোগ ভারতের
পাকিস্তান যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘন করেছে, অভিযোগ ভারতের

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি শনিবার গভীর রাতে দিল্লিতে এক জরুরি সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যে Read more

কমলনগরে চালকের ঘুমে প্রাণ গেল ২ জনের, আহত ৩
কমলনগরে চালকের ঘুমে প্রাণ গেল ২ জনের, আহত ৩

লক্ষ্মীপুরের কমলনগরে চালকের ঘুমের ঘোরে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২০ মে) ভোর পাঁচটার দিকে লক্ষ্মীপুর- Read more

সুনামগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পংকজ ও তার দুই সহযোগী গ্রেফতার
সুনামগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পংকজ ও তার দুই সহযোগী গ্রেফতার

সুনামগঞ্জে ৩৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান পংকজ (৩৫) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২১ মে) বিকালে Read more

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০

ফরিদপুর-খুলনা মহাসড়কের করিমপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আজ বৃহস্পতিবার (২৪ Read more

সৌদি আরব পৌঁছেছেন ৪৭ হাজার ৪২০ জন হজযাত্রী
সৌদি আরব পৌঁছেছেন ৪৭ হাজার ৪২০ জন হজযাত্রী

বাংলাদেশ থেকে হজ পালনের জন্য এখন পর্যন্ত ৪৭ হাজার ৪২০ জন সৌদি আরবে পৌঁছেছেন। ১১৯টি ফ্লাইটে করে সরকারি ব্যবস্থাপনায় ৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন