আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি গণমাধ্যমে তপশিলের ঘোষণা প্রচারিত হয়।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই তপশিল ঘোষণা করেন তিনি। এ সময় তিনি জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি।এদিকে, তপশিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর কেউ যদি আইন না মানে তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ৷বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।আখতার আহমেদ বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ডে যে বিষয়গুলো প্রাসঙ্গিক হবে আমরা সেগুলো নিশ্চিত করব। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও থাকা দরকার। আমি আশাবাদী, তারা আমাদের সহায়তা করবে।’তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেরই তপশিল ঘোষণা করা হবে। গাজীপুর ও বাগেরহাটের সীমানা নিয়ে আদালতের আদেশ অনুযায়ী সংশোধন করা হচ্ছে।’দেশে পোস্টাল ব্যালটে ভোটের বিষয়ে তিনি বলেন, ‘যারা সরকারি চাকরিজীবী, নির্বাচনে দায়িত্বে থাকবেন এবং আইনি হেফাজতে থাকবেন, তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এদের নিবন্ধনের জন্য তৈরি অ্যাপ গুগল যারা ব্যবহার করেন প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। আর অ্যাপলে পরে করা যাবে। তপশিল ঘোষণার পর থেকে নিবন্ধন করা যাবে। পোলিং অফিসারদের নিবন্ধন ১৬-১৭ ডিসেম্বর থেকে শুরু হবে। আইনি হেফাজতে যারা রয়েছেন, তারা নিবন্ধন করতে পারবেন ২১-২৫ ডিসেম্বরের মধ্যে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামাসকে সন্ত্রাসী সংগঠন বললেন ভারতীয় সেনাপ্রধান
হামাসকে সন্ত্রাসী সংগঠন বললেন ভারতীয় সেনাপ্রধান

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গ্রুপ হামাসকে প্রথমবারের মতো ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। রোববার (১০ আগস্ট) চেন্নাইয়ের আইআইটি-মাদ্রাজে Read more

কর্মসংস্থান বাড়ানো এখন প্রধান লক্ষ্য: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা
কর্মসংস্থান বাড়ানো এখন প্রধান লক্ষ্য: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোকে বর্তমান সময়ের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ Read more

মনোনয়ন না পেয়ে অনশনে জাতীয় পার্টি নেতা
মনোনয়ন না পেয়ে অনশনে জাতীয় পার্টি নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর-৪ (খানসামা–চিরিরবন্দর) আসনে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র অসন্তোষ। লাঙ্গল প্রতীকের Read more

টিকটক ও বাণিজ্য নিয়ে ট্রাম্প-শি ফোনালাপ
টিকটক ও বাণিজ্য নিয়ে ট্রাম্প-শি ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার ফোনালাপ শুরু করেছেন বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি ও Read more

আবুল বারকাতকে কারাগারে পাঠালেন আদালত
আবুল বারকাতকে কারাগারে পাঠালেন আদালত

অ্যাননটেক্সের ঋণ জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় অর্থনীতিবিদ এবং জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাতকে কারাগারে পাঠানোর Read more

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরি ও হালনাগাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন