কিশোরগঞ্জের ইটনায় জাল দিয়ে নদীতে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সুরঞ্জিত দাস (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (০৭ অক্টোবর) সকালে ধনপুর ইউনিয়নের করণচা বড়হাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুরঞ্জিত দাস ধনপুর ইউনিয়নের করণচা বড়হাটি গ্রামের পরশ দাসের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাবা ও ছেলে জাল দিয়ে মাছ ধরতে যায় বাড়ির সামনের নদীতে। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। পরে বাড়িতে ফেরার সময় বৃষ্টির সঙ্গে বিকট শব্দে বজ্রপাত ঘটলে আহত হন সুরঞ্জিত দাস। পরে তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কাওসার আহমেদ সোহেল তাকে মৃত ঘোষণা করেন।ধনপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রদীপ কুমার জানান, সুরঞ্জিত দাস খুবই শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. কাওসার আহমেদ সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে মৃত অবস্থাতেই সুরঞ্জিত দাসকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল।এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবালের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, ‘বজ্রপাতে এক যুবকের মৃত্যুর সংবাদ শুনেছি। তবে মৃতের পরিবারের থেকে এখনো থানায় কোনো তথ্য জানানো হয়নি।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আমার সিনেমার টিকিট পাচ্ছিলাম না’
‘আমার সিনেমার টিকিট পাচ্ছিলাম না’

ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে দর্শকের ভিড়ের মধ্যে নিজের অভিনীত সিনেমার টিকিট না পেয়ে অন্য সিনেমা দেখতে হয়েছে অভিনেত্রী আজমেরী হক Read more

কুমিল্লার মেঘনায় ইয়াবাসহ আলোচিত মাদক কারবারি গ্রেপ্তার
কুমিল্লার মেঘনায় ইয়াবাসহ আলোচিত মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ আলোচিত মাদক কারবারি মো. আব্দুল মান্নানকে (৫৩) গ্রেপ্তার Read more

জীবননগরে পূর্ব বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা
জীবননগরে পূর্ব বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে পূর্ব বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল Read more

অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে গেল এয়ার ইন্ডিয়ার বিমান
অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে গেল এয়ার ইন্ডিয়ার বিমান

এবার ভারতের মুম্বাইয়ে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। প্রবল বৃষ্টিপাতের মধ্যে সোমবার (২১ জুলাই) Read more

বাঁচতে চায় বুটেক্স শিক্ষার্থী ইব্রাহিম
বাঁচতে চায় বুটেক্স শিক্ষার্থী ইব্রাহিম

অবিরাম স্বপ্নে গড়া ইব্রাহিমের ভবিষ্যৎ হঠাৎই থেমে গেল এক কঠিন বাস্তবতায়। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর Read more

তেলের মজুত ঠেকাতে দক্ষিণাঞ্চলজুড়ে সাড়াশি অভিযান
তেলের মজুত ঠেকাতে দক্ষিণাঞ্চলজুড়ে সাড়াশি অভিযান

জ্বালানি তেলের অবৈধ মজুত ধরতে সারা দেশের মত বরিশাল বিভাগ অথাৎ গোটা দক্ষিণাঞ্চল জুড়ে অভিযান চালাচ্ছে সরকার। তারই ধারাবাহিকতা হিসেবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন