চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে পূর্ব বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে জীবননগর উপজেলার উথলী গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওরফে মিন্টা মিয়া (৬০) ও হামজা আলী (৪৫) উথলী গ্রামের বড় মসজিদ পাড়ার মৃত ক্ষুদে মন্ডলের ছেলে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৫ মাস আগে উথলী গ্রামের আমোদ আলীর ছেলে খোকার সাথে হামজার গরু বেচাকেনা নিয়ে বিরোধ হয়। আজ সকালে উথলী গ্রামের ৭২ নং ব্রিজ মাঠে কৃষি কাজ করতে যান হামজা ও তার ভাই মিন্টা। এসময় প্রতিপক্ষের ৮-১০ জন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামজা ও মিন্টাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে চলে যায়। তাদেরকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন স্থানীয়রা। সেখানে নেওয়ার আগেই মারা যান হামজা। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিন্টা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, হাসপাতালে নেওয়ার আগেই মারা যান হামজা ও চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিন্টা। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চার বছর পর আকাশপথে বিমান চলাচল শুরু করছে ভারত-চীন
চার বছর পর আকাশপথে বিমান চলাচল শুরু করছে ভারত-চীন

অবশেষে দীর্ঘ দিন বন্ধ থাকার পর চলতি মাসের শেষের দিকে ভারত ও চীনের মাঝে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হতে Read more

ইসরায়েলের আরও ১টি এফ-৩৫ বিমান ধ্বংসের দাবি ইরানের
ইসরায়েলের আরও ১টি এফ-৩৫ বিমান ধ্বংসের দাবি ইরানের

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের শহর তাবরিজের আকাশসীমায় ইসরায়েলের একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা Read more

উচ্চ শিক্ষা নিয়েও মানবেতর জীবনযাপন করছেন দৃষ্টি প্রতিবন্ধি আজাদ
উচ্চ শিক্ষা নিয়েও মানবেতর জীবনযাপন করছেন দৃষ্টি প্রতিবন্ধি আজাদ

দৃষ্টিপ্রতিবন্ধকতাকে জয় করে দেশের উচ্চ শিক্ষার অন্যতম বিদ্যাপিঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেছেন অনার্স-মাষ্টার্স। লক্ষ্য একজন শিক্ষক হবেন। কিন্তু দুঃখের Read more

মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের
মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

ইরানের আকাশসীমায় একটি যুদ্ধ অভিযান (Combat Mission) শেষে ফেরার পথে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান জরুরি Read more

দেওয়ানগঞ্জে যমুনা-ব্রহ্মপুত্র নদ-নদীর পানি বৃদ্ধি, অন্য দিকে ভাঙছে নদী 
দেওয়ানগঞ্জে যমুনা-ব্রহ্মপুত্র নদ-নদীর পানি বৃদ্ধি, অন্য দিকে ভাঙছে নদী 

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও বৃষ্টিপাতের কারণে যমুনা, ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম। নদ-নদীর পানি সমূহ বৃদ্ধি পাচ্ছে, একইসাথে বাড়ছে Read more

নওগাঁর ধামইরহাট সীমান্তে পুশইনের সময় নারী আটক
নওগাঁর ধামইরহাট সীমান্তে পুশইনের সময় নারী আটক

নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে পুশইনের সময় মোসা. আছিয়া বেগম (৫০) নামের একজন নারীকে আটক করেছে বাংলাদেশ বিজিবির সদস্যরা।শুক্রবার (১৩ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন