ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজের জন্য সড়ক বিভাগ ২০২০ সালের ৩০ ডিসেম্বর বিদ্যুৎ অফিসকে সড়কে থাকা ২১৭টি বৈদ্যুতিক পিলার স্থানান্তরের জন্য ১ কোটি ৫৯ লাখ টাকা বিল প্রদান করে। কিন্তু বিদ্যুৎ অফিসের কাজের পরিমাণ মাত্র ৯৮টি পিলার অপসারণে সীমাবদ্ধ থেকেছে। বাকি পিলারগুলো মরণ ফাঁদ হিসেবে এখনো সড়কেই দাঁড়িয়ে রয়েছে। প্রকল্পের অর্ধেক কাজ করে সরকারি কোষাগার থেকে উত্তোলন করা হয়েছে প্রায় পৌনে ২ কোটি টাকা।অনুসন্ধানে জানা যায়, ২০২০ সালের ৩০ ডিসেম্বর ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজের অংশ হিসেবে সড়কে থাকা ২১৭টি বৈদ্যুতিক পিলার স্থানান্তরের জন্য ভূঞাপুর বিদ্যুৎ অফিসকে সড়ক বিভাগ ১ কোটি ৫৯ লাখ ৯৭ হাজার পাঁচশত সতেরো টাকার চেকের মাধ্যমে পরিশোধ করে। বিদ্যুৎ অফিস তাদের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে পিলার সরানোর কাজ শুরু করে। দুই বছর মেয়াদে কাজ করেও বিদ্যুৎ অফিস মাত্র ৯৮টি পিলার স্থানান্তর করে।সড়ক বিভাগ থেকে ভূঞাপুর বিক্রয় ও বিতরণ বিভাগকে ২০২২ সালে দেওয়া একটি চিঠির মাধ্যমে আরো জানা যায়, সড়ক প্রশস্তকরণের লক্ষ্যে সড়ক বিভাগ ও ভূঞাপুর বিদ্যুৎ অফিসের মনোনীত প্রতিনিধিদের যৌথ জরিপের মাধ্যমে সড়কের উভয় পার্শ্বে বিদ্যমান ২১৭টি বৈদ্যুতিক পিলার স্থানান্তরের জন্য চিহ্নিত করা হয়। যার প্রেক্ষিতে বিদ্যুৎ অফিসকে ২০২০ সালের ৩০ ডিসেম্বর চেক প্রদান করা হয়।২০২১ সালের ৪ আগস্ট কাজ পরিদর্শন করে দেখা যায়, ২১৭টি পিলারের মধ্যে মাত্র ৯৮টি পিলার সরানো হয়েছে এবং আরো ৫৮টি পিলার স্থানান্তর করতে হবে বলে চিহ্নিত করা হয়। এ সময় বিদ্যুৎ অফিস নতুন করে কিছু বৈদ্যুতিক পিলার স্থাপনের চিত্র সরেজমিনে দেখে সড়ক বিভাগ। সেই পিলারগুলোতে তখনো কোনো লাইন টানা হয়নি। সেই পিলারগুলোও সড়ক বিভাগের প্রাক্কলনে ছিল না।এদিকে সড়ক প্রশস্তকরণ কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কয়েকটি পিলার স্থানান্তরের জন্য বলা হলে সেগুলো পল্লী বিদ্যুতের পিলার উল্লেখ করে তা আর সরানো হয়নি। পরে বিদ্যুৎ অফিসের মাধ্যমে যোগাযোগ করলে পল্লী বিদ্যুৎ অফিস শাটডাউনে সম্মত হলে সেটা বিদ্যুৎ অফিস থেকে স্থানান্তর করা হবে বলে আশ্বস্ত করা হয়। ফের চিঠির মাধ্যমে শাটডাউনের জন্য পল্লী বিদ্যুৎকে অনুরোধ করে সড়ক বিভাগ। পল্লী বিদ্যুৎ শাটডাউনে সম্মত না হয়ে উক্ত পিলারগুলো সরানোর জন্য একটি প্রাক্কলন প্রদান করে।চিঠিতে আরো বলা হয়, বিদ্যুৎ অফিস যতগুলো বৈদ্যুতিক পিলার স্থানান্তর করেছে সেই অনুযায়ী অর্থ নিয়ে বাকি অর্থ পল্লী বিদ্যুৎকে দিয়ে তাদের পিলারগুলো সরানো হোক, অন্যথায় অর্থ ফেরত দিতে হবে।এদিকে স্থানীয়রা সড়কে থাকা খুঁটিতে প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছে। কারো দোকানের শাটারের সম্মুখেই রয়েছে ১১ হাজার ভোল্টেজের ট্রান্সফরমার। বিদ্যুতের খুঁটিতে প্রায়ই ঘটে সড়ক দুর্ঘটনা।স্থানীয় ব্যবসায়ী লিটন মিয়া বলেন, ‘খুঁটিতে প্রায়ই ভ্যানগাড়ি, অটোরিকশাসহ ভারী যানবাহন সরাসরি লেগে যায়। এতে বড় ধরনের দুর্ঘটনায় প্রাণহানির সম্ভাবনা আছে। এর আগে খুঁটির সঙ্গে ট্রাকের ধাক্কায় খুঁটি ভেঙে গিয়েছিল।’কামরান পারভেজ নামের আরেক ব্যবসায়ী বলেন, ‘খুঁটিতে মাঝে মাঝে গাড়ির ধাক্কা লাগে। এর আগে ধাক্কা লেগে খুঁটি ভেঙে যায়, ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। অতিদ্রুত সড়ক থেকে খুঁটি সরানোর দাবি জানাই।’বিশেষজ্ঞরা মনে করেন, কাজ না করার জন্য টাকা নেওয়া এবং অর্ধেক কাজ সম্পন্ন করার বিষয়টি প্রায় পৌনে দুই কোটি টাকার লোপাটের সমতুল্য। স্থানীয়রা সংশ্লিষ্টদের বিরুদ্ধে তৎপর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।সু-শাসনের জন্য নাগরিক (সুজন) ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি মির্জা মহিউদ্দিন বলেন, ‘সড়ক প্রশস্ত হলেও এখনো এর সুফল জনগণ ভোগ করতে পারছে না। সড়ক বিভাগ বারবার তাগিদ দিলেও বিদ্যুতের খুঁটি মরণ ফাঁদ হিসেবে এখনো সড়কে দাঁড়িয়ে রয়েছে। এতে যানজট থেকে শুরু করে দুর্ঘটনা ঘটে। আমাদের দাবি, সড়ক থেকে অনতিবিলম্বে খুঁটি সরিয়ে দেওয়া হোক।’এ বিষয়ে ভূঞাপুর বিক্রয় ও বিতরণ বিভাগের প্রকৌশলী খন্দকার কামরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি রুক্ষ মেজাজে বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না।’ এরপর তিনি আর কোনো কথা বলতে রাজি হননি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘হিটলারের প্রশংসা’ করায় ভিসা বাতিল হলো মিজানুর রহমান আজহারীর
‘হিটলারের প্রশংসা’ করায় ভিসা বাতিল হলো মিজানুর রহমান আজহারীর

অস্ট্রেলিয়ায় বক্তৃতা দেয়ার সময় হিটলারের প্রশংসা করার অভিযোগে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করা হয়েছে। Read more

নিলামে খাটি সোনার টয়লেট ‘আমেরিকা’, দাম শুনলে চমকে যাবেন
নিলামে খাটি সোনার টয়লেট ‘আমেরিকা’, দাম শুনলে চমকে যাবেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলামে উঠতে চলেছে সম্পূর্ণরূপে খাঁটি সোনা দিয়ে তৈরি একটি টয়লেট। ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলান-এর এই বিখ্যাত শিল্পকর্মটির নাম Read more

পাকিস্তানের পাল্টা সিদ্ধান্তে বড় ক্ষতির মুখে ভারতীয় এয়ারলাইন্স
পাকিস্তানের পাল্টা সিদ্ধান্তে বড় ক্ষতির মুখে ভারতীয় এয়ারলাইন্স

কাশ্মির ইস্যুকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর ফলে পশ্চিমমুখী Read more

রাঙ্গামাটিতে ভূমিধস রোধে জেলা প্রশাসনের ঝুঁকিপূর্ণ স্থান সূমহ পরিদর্শন
রাঙ্গামাটিতে ভূমিধস রোধে জেলা প্রশাসনের ঝুঁকিপূর্ণ স্থান সূমহ পরিদর্শন

পাহাড়ি ভূমিধস রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আজ এক বিশেষ সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসক জনাব Read more

ইসরায়েলিদের রেস্তোরাঁ থেকে তাড়িয়ে দিলেন ম্যানেজার
ইসরায়েলিদের রেস্তোরাঁ থেকে তাড়িয়ে দিলেন ম্যানেজার

স্পেনের এক রেস্তোরাঁয় খেতে আসা ইসরায়েলিদের বের করে দিয়েছেন রেস্তোরাঁর ম্যানেজার। বুধবার (০৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল Read more

সৌদিতে হাজিদের সঙ্গে প্রতারণা, ৪ চীনা নাগরিক গ্রেফতার
সৌদিতে হাজিদের সঙ্গে প্রতারণা, ৪ চীনা নাগরিক গ্রেফতার

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে জাল হজ প্যাকেজ প্রচারের অভিযোগে ৪ চীনা নাগরিককে গ্রেফতার করেছে সৌদি পুলিশ।বুধবার (৩০ এপ্রিল)পবিত্র মক্কায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন