রাজধানীর মেট্রো রেল এখনো সম্পূর্ণ নিরাপত্তা বিধি মেনে স্বাভাবিকভাবে চলাচল করছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটি বলছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে, তাই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।বুধবার (২৯ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ডিএমটিসিএল জানায়, মেট্রো রেল নিরাপত্তাসংক্রান্ত সব বিধিবিধান অনুসরণ করে চলাচল করছে। সম্মানিত যাত্রীসাধারণকে নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।সংস্থাটি আরো জানায়, মেট্রো রেলের নিরাপদ চলাচল বজায় রাখতে নিয়মিত পরিদর্শন ও কারিগরি পরীক্ষার কাজ চলছে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রকৌশল, যান্ত্রিক ও তদারকি দল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।এর আগে গত ২৬ অক্টোবর দুপুর সোয়া ১২টার দিকে মেট্রো রেলের ৪৩৩ নম্বর পিলার থেকে একটি বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারী নিহত ও দুই পথচারী আহত হন। এরপর থেকে ওই জায়গায় ধীরগতিতে চলছে মেট্রো রেল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৌলিক বিষয়গুলোতে ঐকমত্যে আসার তাগিদ আলী রীয়াজের
মৌলিক বিষয়গুলোতে ঐকমত্যে আসার তাগিদ আলী রীয়াজের

রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসার বিষয়ে তাগিদ দিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। এসময় তিনি  চলতি মাসের Read more

হাদির পক্ষে পোস্ট দেওয়ায় মামুন, চমক ও বান্নাহকে হত্যার হুমকি
হাদির পক্ষে পোস্ট দেওয়ায় মামুন, চমক ও বান্নাহকে হত্যার হুমকি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনার পর দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদের আবহ তৈরি হয়েছে। হাদির দ্রুত Read more

মুস্তাফিজকে বাদ দেওয়ার খবর ‘মিডিয়া থেকে’ জেনেছেন বিসিসিআইয়ের কর্মকর্তারা!
মুস্তাফিজকে বাদ দেওয়ার খবর ‘মিডিয়া থেকে’ জেনেছেন বিসিসিআইয়ের কর্মকর্তারা!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে ক্রিকেটাঙ্গনে চলছে সমালোচনার ঝড়। এবার এ বিষয়ে সামনে বেরিয়ে এলো চমকপ্রদ Read more

‘বিএনপির জয় ঠেকাতে কিছু দল শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করছে’
‘বিএনপির জয় ঠেকাতে কিছু দল শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করছে’

আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির জয় ঠেকাতে কিছু দল নতুন নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছে বলে জানিয়েছেন Read more

দেশে বিদ্যুৎকেন্দ্র ১৩৬টি, উৎপাদন ক্ষমতা ২৯ হাজার মেগাওয়াট: জ্বালানিমন্ত্রী
দেশে বিদ্যুৎকেন্দ্র ১৩৬টি, উৎপাদন ক্ষমতা ২৯ হাজার মেগাওয়াট: জ্বালানিমন্ত্রী

দেশের বিদ্যুৎ খাতে সক্ষমতার নতুন মাইলফলক স্পর্শ করেছে সরকার। বর্তমানে সারাদেশে সরকারি-বেসরকারিতে মোট ১৩৬টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সচল রয়েছে। এসব Read more

রাজধানীতে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ
রাজধানীতে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ

পূর্ব লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন