বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে ফের নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া  গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরি এবং এনএসসি কোটায় মোট ২৫ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে ভোট গণনা শেষে নির্বাচনের ফল প্রকাশ করা হয়।তবে ফলাফল ঘোষণার পরপরই বিসিবির নির্বাচন নিয়ে ক্ষোভ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকার সাবেক মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি ফলাফলকে ‘জালিয়াতির সিলেকশন’ বলে মন্তব্য করে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘বিসিবির জালিয়াতির সিলেকশন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে সাধারণ জনগণ ও ক্রীড়া সংগঠকরা। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দেশকে স্থিতিশীল রাখতে এখন কিছু বলা হচ্ছে না। অচিরেই এই জাতীয় বেইমানদের কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। আমাদের দেশের আইন মেনেই এই ভুয়া বোর্ড লাথি মেরে ছুড়ে ফেলে দেয়া হবে।’এরআগে, এর আগে, সোমবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিন ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। আর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হন আরও দুজন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে নোবিপ্রবিতে মানববন্ধন
তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে নোবিপ্রবিতে মানববন্ধন

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ Read more

সরিষাবাড়ীতে একটি মন্দিরে সাতটি প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১
সরিষাবাড়ীতে একটি মন্দিরে সাতটি প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১

জামালপুরের সরিষাবাড়ীতে তাড়িয়াপাড়া শ্রী শ্রী কালীমাতা মন্দির ও দুর্গা মন্দিরের সকল প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোন Read more

এটিএম আজহারের মুক্তিতে ৪’শ এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ
এটিএম আজহারের মুক্তিতে ৪’শ এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে এতিমদের সম্মানে পিরোজপুরের ৫টি উপজেলায় জামায়াতের আয়োজনে প্রায় Read more

কুয়াকাটা সৈকত ধ্বংসের প্রতিবাদে মানববন্ধনে উত্তাল জনসাধারণ
কুয়াকাটা সৈকত ধ্বংসের প্রতিবাদে মানববন্ধনে উত্তাল জনসাধারণ

'কুয়াকাটা বাঁচাও, পর্যটন বাঁচাও' এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রসৈকত রক্ষার দাবিতে একাত্ম হয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ Read more

এবার এক ভিসায় ভ্রমণ করা যাবে উপসাগরীয় ৬ দেশ
এবার এক ভিসায় ভ্রমণ করা যাবে উপসাগরীয় ৬ দেশ

উপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) ছয়টি সদস্য দেশ চলতি বছরই যৌথ পর্যটন ভিসার পাইলট প্রকল্প চালু করতে Read more

হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি, ট্রাম্পকে জবাব দিল ইরান
হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি, ট্রাম্পকে জবাব দিল ইরান

নিজেদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন