বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সফল মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) সংগঠন আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি)। ২০২৬ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিনে হোয়াইট হাউস প্রাঙ্গণে আয়োজন করা হবে ইউএফসি লড়াই। হোয়াইট হাউসে এমন লড়াই যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম হতে যাচ্ছে।রবিবার (০৫ অক্টোবর) ভার্জিনিয়ার নরফোক নৌঘাটিতে দেওয়া এক ভাষণে ট্রাম্প এ তথ্য জানায়। নৌবাহিনির সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প জানান, আগামী ১৪ জুন আমরা হোয়াইট হাউসের মাঠে একটি বড় ইউএফসি লড়াই আয়োজন করব।এর আগে আগস্টে ইউএফসি প্রধান ডানা হোয়াইট জানিয়েছিলেন, আগামী বছর ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে হোয়াইট হাউসে এ লড়াইয়ের আয়োজন করা হবে। তবে সিদ্ধান্ত হয়েছে আগামী বছর ১৪ জুন ট্রাম্পের জন্মদিনে এ লড়াই অনুষ্ঠিত হবে। আগামী বছরের শুরু থেকেই ‘হোয়াইট হাউস কার্ড’ তৈরি শুরু করব। এটি ইউএফসি এর ইতিহাসে সবচেয়ে বড় ফাইট কার্ড হবে।জনপ্রিয় মিক্সড মার্শাল আর্টস ইউএফসি লড়াই হয় আট কোণা রিং ‘অক্টাগন’-এ। এ খেলাটির সহিংস প্রকৃতি ও আঘাতের ঝুঁকি নিয়ে বিতর্ক থাকলেও এটি তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়।  এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি
বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এবং সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের Read more

ইসরাইলের কারাগার থেকে ঢাকায় ফিরেছেন শহিদুল আলম
ইসরাইলের কারাগার থেকে ঢাকায় ফিরেছেন শহিদুল আলম

ইসরাইলের কারাগার থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম দেশে ফিরেছেন।শনিবার (১১ অক্টোবর) ভোরে শহিদুল আলমকে বহনকারী Read more

রাজধানীতে শিলাবৃষ্টি
রাজধানীতে শিলাবৃষ্টি

রাজধানীতে হঠাৎ বজ্রসহ শিলাবৃষ্টির দেখা হচ্ছে। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আকাশের বিদ্যুৎ চমকানির সঙ্গে ঝুম বৃষ্টি শুরু Read more

সুনামগঞ্জে দুই শিক্ষার্থীসহ তিনজনকে হত্যার দায়ে ঘাতক বাসচালক গ্রেফতার
সুনামগঞ্জে দুই শিক্ষার্থীসহ তিনজনকে হত্যার দায়ে ঘাতক বাসচালক গ্রেফতার

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে সিএনজির সঙ্গে সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যুর ঘটনায় জড়িত ঘাতক বাসচালক জাকির আলমকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব-৯।বৃহস্পতিবার Read more

৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে
৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীসহ দেশের ৪৮৯টি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৬ Read more

যশোরে ফায়ার রেঞ্জের লক্ষ্যভ্রষ্ট গুলিতে জখম ২
যশোরে ফায়ার রেঞ্জের লক্ষ্যভ্রষ্ট গুলিতে জখম ২

দুপুরে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন আবুল কাশেম (৬০)। হঠাৎ একটি গুলি ঘরের চালের টিন ছিদ্র করে তার বুকের ডানপাশে আঘাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন