চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে ভারত। চলতি মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। আর এই সিরিজে দলের অধিনায়ক হিসেবে থাকছেন না রোহিত শর্মা। তার বদলে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন শুভমন গিল। এই সিদ্ধান্তকে সমর্থন করছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার। তবে অধিনায়কত্ব হারালেও দলের সাথে থাকবেন রোহিত। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া। তাছাড়া রোহিতের বয়সের পাশাপাশি ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি থাকবে বলে মনে করেন গাভাস্কার।ভারতীয় গণমাধ্যম স্পোর্টস তাককে গাভাস্কার বলেন, ‘রোহিত এখন শুধু ওয়ানডে খেলছেন। টেস্ট ও টি–টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। অথচ আন্তর্জাতিক ক্যালেন্ডারে এখন ওয়ানডে ম্যাচ অনেক কম। যদি বছরে ৫-৭টি ম্যাচই খেলে, তাহলে বড় টুর্নামেন্টের জন্য প্রয়োজনীয় ম্যাচ প্র্যাকটিস পাওয়া কঠিন। সে কারণেই নির্বাচকরা ভবিষ্যতের কথা ভেবে শুভমান গিলকে প্রস্তুত করছেন।’অধিনায়কত্ব হারানোর সিদ্ধান্তে রোহিতের সমর্থন আছে জানিয়ে গাভাস্কার আরও বলেন, ‘দল আসে সবার আগে। ব্যক্তিগতভাবে, সে অনেক কিছু করেছে-এর আগে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছে। তার অধিনায়কত্ব নিয়ে কোনও দ্বিমত নেই। রোহিত নিজেও এই সিদ্ধান্তের(ওয়ানডে অধিনায়কত্ব) সঙ্গে একমত। কারণ, ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই তরুণ নেতৃত্বকে তৈরি করা জরুরি। এটা দলের ভবিষ্যতের জন্য সঠিক পদক্ষেপ।’এই সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার  মন্তব্য করেছেন, রোহিতকে সরানোই কেবল শেষ নয়, সামনে আরও কঠিন সিদ্ধান্ত আসতে পারে।ভারতের আগামী ২০২৭ সালের বিশ্বকাপের আগে অন্তত ২৭টি ওয়ানডে খেলার কথা। তবে বেশিরভাগ সময়ই ব্যস্ত থাকবে টেস্ট ও টি–টোয়েন্টি সিরিজে। অক্টোবরের ১৯ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সেখানে রোহিত ও কোহলির দেখা যাবে ভারতের নীল জার্সিতে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এতে করে অবরুদ্ধ Read more

ধর্মীয় সম্প্রীতি দেশকে এগিয়ে নেওয়ার প্রেরণা জোগায়: ত্রাণমন্ত্রী দুলু
ধর্মীয় সম্প্রীতি দেশকে এগিয়ে নেওয়ার প্রেরণা জোগায়: ত্রাণমন্ত্রী দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন লালমনিহাটের ঐতিহ্যবাহী সিন্দুর মতি মেলা  ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে উঠেছে, যা Read more

ইয়েমেনের উপকূলে নৌকা ডুবির ঘটনায় নিহত বেড়ে ৬৮ জন
ইয়েমেনের উপকূলে নৌকা ডুবির ঘটনায় নিহত বেড়ে ৬৮ জন

ইয়েমেনের উপকূলে অভিবাসী ও শরণার্থী বোঝাই নৌকা ডুবে অন্তত ৬৮ জন আফ্রিকান নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছে Read more

বিপিএলে ফ্র‍্যাঞ্চাইজি কিনতে ১০ প্রতিষ্ঠানের আবেদন, নোয়াখালী নামেও আবেদন
বিপিএলে ফ্র‍্যাঞ্চাইজি কিনতে ১০ প্রতিষ্ঠানের আবেদন, নোয়াখালী নামেও আবেদন

বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকানা নেওয়ার জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল আজ, সোমবার (২৮ অক্টোবর)। শেষ দিন পর্যন্ত মোট ১০টি Read more

পাকিস্তানে ভারতের হামলায় চীনের গভীর উদ্বেগ
পাকিস্তানে ভারতের হামলায় চীনের গভীর উদ্বেগ

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরসহ দেশটির বিভিন্ন এলাকায় ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে উভয়েরই প্রতিবেশী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন