বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরে স্বাস্থ্য সহকারীরা ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। আজ সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। জানা গেছে, গত ১ সেপ্টেম্বর থেকে সকল প্রকার দাপ্তরিক কার্যক্রম বন্ধ রেখে এ কর্মবিরতি শুরু করেন স্বাস্থ্য সহকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন আন্দোলনকারীরা। তারা পরিবার-পরিজন নিয়ে রাজপথে নামারও হুমকিস্বরূপ হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে, জেলার বিভিন্ন উপজেলা থেকে বিক্ষোভ মিছিলসহ সিভিল সার্জন কার্যালয়ের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন মাদারীপুর জেলা শাখার সভাপতি শাহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফরিদ হোসেন, সদর উপজেলা সভাপতি মো. ইউসুফ, সাধারণ সম্পাদক মো. জব্বার হাওলাদার, মহিলা সম্পাদক ইয়াসমিন আক্তার, উপদেষ্টা জাকারিয়া, নূরে আলম, সিরাজুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. জামিল হোসেন মোল্লাসহ আরও অনেকে। স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে— নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান যুক্ত করা, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা। এছাড়া তারা বেতন বৈষম্য দূরীকরণ ও পদমর্যাদার ন্যায্য স্বীকৃতি প্রদানেরও দাবি জানান। জেলা সাধারণ সম্পাদক মো. ফরিদ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য দাবিগুলো উপেক্ষিত হচ্ছে। সরকার দ্রুত সমাধানের উদ্যোগ না নিলে আমরা আন্দোলন আরও বেগবান করব। অন্য বক্তারাও বলেন, স্বাস্থ্যসেবা ব্যবস্থার মূল স্তম্ভ আমরা। অথচ আমাদের মূল্যায়ন করা হচ্ছে না। দাবিগুলো পূরণ না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচি দেওয়া হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে
নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে

নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব ও Read more

টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে প্রেমে ব্যর্থ হয়ে সিয়াম (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার Read more

সকালে সমাবেশ, জুমার পর জবি শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন
সকালে সমাবেশ, জুমার পর জবি শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন

আবাসনসহ ৩ দফা দাবি আদায়ে আজ সমাবেশ ও গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া Read more

গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল
গাজায় বড় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল

ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা দিয়েছে, তারা গাজার কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল দখল ও নিয়ন্ত্রণের জন্য বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। এই Read more

বিয়ে নিয়ে মন্তব্য করায়, ‘নারীবিদ্বেষী’ তকমা ভিকির
বিয়ে নিয়ে মন্তব্য করায়, ‘নারীবিদ্বেষী’ তকমা ভিকির

২০২১ সালের ডিসেম্বরে ক্যাটরিনাকে বিয়ে করেন ভিকি। সম্প্রতি তাঁরা সন্তানের জন্মও দিয়েছেন। বলিউডে তাঁরা 'পাওয়ার কাপল' বলেই পরিচিত। কিন্তু সম্প্রতি Read more

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন তাকাইচি
জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন তাকাইচি

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার (২১ অক্টোবর) দায়িত্ব নিতে যাচ্ছেন সানায়ে তাকাইচি। নতুন জোট গঠনের জন্য ১১ ঘণ্টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন