পটুয়াখালীর গলাচিপায় র‍্যাব-৮ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ১ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। সোমবার (০৬ অক্টোবর) সকাল ১১টার দিকে গলাচিপা পৌর শহরের বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড লিডার রাশেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্থানীয় ব্যবসায়ী দেব দুলাল পালের ‘মেসার্স পাল স্টোর্স’ ও তার গোডাউন এবং মদন পালের দোকান ও গোডাউন থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। স্কোয়াড লিডার রাশেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নিষিদ্ধ পলিথিন মজুদ করা হয়েছে। পরে অভিযান চালিয়ে ১২শ ৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেন গলাচিপা উপজেলা সহকারী কমিশনার ভূমি। জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘জব্দকৃত পলিথিনগুলো বরিশাল পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে নেওয়া হবে। পরবর্তীতে সেগুলো কেটে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
নারায়ণগঞ্জে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মামুন মিয়া (৩০) নামে এক Read more

সিরাজদিখানে অনিক কুলফি ফ্যাক্টরিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
সিরাজদিখানে অনিক কুলফি ফ্যাক্টরিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোড়কজাত আইসক্রিমে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ও পরিমাণ উল্লেখ না করায় অনিক কুলফি আইসক্রিম Read more

সিনেটে আবারও ব্যর্থ বাজেট বিল, যুক্তরাষ্ট্রে শাটডাউন চলছে
সিনেটে আবারও ব্যর্থ বাজেট বিল, যুক্তরাষ্ট্রে শাটডাউন চলছে

যুক্তরাষ্ট্রের সিনেটে টানা পঞ্চমবারের মতো বাজেট বিল ব্যর্থ হয়েছে। এতে করে দেশটির সরকারের অচলাবস্থা বা শাটডাউন অব্যাহত রয়েছে।বাজেট বিল পাস Read more

ইউক্রেনের কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৪
ইউক্রেনের কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৪

ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ১২ বছর বয়সী এক শিশুসহ অন্তত ৪ জন নিহত Read more

আশুলিয়া ভূমি অফিসে ‘রেটকার্ড’ ঘুষ বাণিজ্য, টাকা ছাড়া মেলে না সেবা
আশুলিয়া ভূমি অফিসে ‘রেটকার্ড’ ঘুষ বাণিজ্য, টাকা ছাড়া মেলে না সেবা

ঢাকার অদূরে আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় যেন ঘুষ ও দুর্নীতির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। জমির নামজারি, খারিজ, জমাভাগসহ যেকোনো ভূমি-সেবা Read more

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘শারদ জাগরণ উৎসব’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘শারদ জাগরণ উৎসব’

অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সংস্কৃতিকে হাতিয়ার করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে 'শারদ জাগরণ উৎসব ২০২৫'।বাংলাদেশ ছাত্র ঐক্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন