‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ আজ সোমবার (৬ অক্টোবর)। মূলত নাগরিক অধিকার সুরক্ষায় ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে হবে। প্রতি বছরের মতো এবারও স্থানীয় সরকার বিভাগ এবং ইউনিসেফ বাংলাদেশের উদ্যোগে দিবসটি পালিত হচ্ছে।১৮৭৩ সালের ২ জুলাই ব্রিটিশ সরকার অবিভক্ত বাংলায় জন্মনিবন্ধন সংক্রান্ত আইন জারি করেন। এরপর ২০০১-০৬ সালে ইউনিসেফ-বাংলাদেশের সহায়তায় পাইলট প্রকল্পের মাধ্যমে ২৮টি জেলায় ও ৪টি সিটি করপোরেশনে জন্মনিবন্ধনের কাজ নতুন করে শুরু হয়। তবে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আগামী ২০৩০ সালের মধ্যে ৮০ শতাংশ জন্ম এবং মৃত্যু নিবন্ধন সম্পন্ন করতে ‘জাতীয় জন্ম নিবন্ধন দিবস’কে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ পালনের সিদ্ধান্ত নেয় সরকার।প্রতি বছর ৬ অক্টোবরকে ‘জাতীয় জন্ম নিবন্ধন দিবস’ এর পরিবর্তে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ ঘোষণা এবং দিবসটি উদ্যাপনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এ বিষয়ের পরিপত্রের ‘গ’ ক্রমিকে অন্তর্ভুক্তিকরণের প্রস্তাব অনুমোদন করা হয় ২০২১ সালে।জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী, শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে।জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুসারে ২০৩০ সালের মধ্যে ৮০ ভাগ মানুষকে নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন আইনে সবাইকে জন্ম ও মৃত্যুর দেড় মাসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ পালনের সিদ্ধান্ত নেয় সরকার।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যতই চ্যালেঞ্জিং হোক, সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে হবে: ড. ইউনূস
যতই চ্যালেঞ্জিং হোক, সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে হবে: ড. ইউনূস

যেকোনো পরিস্থিতিতেই হোক এবং যতই চ্যালেঞ্জিং হোক, আমাদের সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

ভরা মৌসুমেও মিলছে না ইলিশ, হতাশায় জেলেরা
ভরা মৌসুমেও মিলছে না ইলিশ, হতাশায় জেলেরা

গেল দুই মাস ধরে ইলিশের দেখা নেই ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে। ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশায় দিন Read more

বিশ্বের বৃহত্তম মানবিক সংকটে পড়েছে সুদান: শায়খ আহমাদুল্লাহ
বিশ্বের বৃহত্তম মানবিক সংকটে পড়েছে সুদান: শায়খ আহমাদুল্লাহ

আফ্রিকার দেশ সুদানে গণহত্যা নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।শনিবার (১ নভেম্বর) Read more

উলিপুরে তিস্তা নদীর ১৩ টি ভাঙন কবলিত এলাকা চিহ্নিত
উলিপুরে তিস্তা নদীর ১৩ টি ভাঙন কবলিত এলাকা চিহ্নিত

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর ভাঙন রোধে কুড়িগ্রাম পাউবো’র প্রস্তুতি চলছে। নদীর পাড় ঘেঁষে সারি সারি জিও ট্রেক্সটাইল ব্যাগে বালু ভর্তি Read more

পৌনে ২ কোটি টাকা বিলের পরও অপসারিত হয়নি বৈদ্যুতিক খুঁটি
পৌনে ২ কোটি টাকা বিলের পরও অপসারিত হয়নি বৈদ্যুতিক খুঁটি

ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজের জন্য সড়ক বিভাগ ২০২০ সালের ৩০ ডিসেম্বর বিদ্যুৎ অফিসকে সড়কে থাকা ২১৭টি বৈদ্যুতিক পিলার স্থানান্তরের Read more

হত্যা করে আত্মহত্যা নাটকের অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন
হত্যা করে আত্মহত্যা নাটকের অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন

কুষ্টিয়ার মিরপুরে গৃহবধূ সুমাইয়া আক্তারকে হত্যার পর সেটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। দ্রুত বিচার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন