কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর ভাঙন রোধে কুড়িগ্রাম পাউবো’র প্রস্তুতি চলছে। নদীর পাড় ঘেঁষে সারি সারি জিও ট্রেক্সটাইল ব্যাগে বালু ভর্তি করে রাখা হয়েছে। কিন্তু ডাম্পিং কার্যক্রম ধীর গতিতে চলায় তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকার মানুষজন ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, ভাঙন শুরু হলে এসব বালু ভর্তি জিও ট্রেক্সটাইল ব্যাগ ডাম্পিং করে ভাঙন রোধে তেমন কোন কাজ হয় না। অথচ সরকারের কোটি কোটি টাকা অপচয় হয়। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জেলার উলিপুর উপজেলার তিস্তা অববাহিকার দলদলিয়া, থেতরাই, গুনাইগাছ ও বজরা ইউনিয়নে ভাঙন দেখা দিলেও শুধুমাত্র থেতরাই ও বজরা ইউনিয়নের ১৩টি স্পট ভাঙনের সম্ভাবনা দেখিয়ে প্রকল্প হাতে নিয়েছে পাউবো। এজন্য বরাদ্দ করা হয়েছে ১৭ কোটি ৫৩  লাখ টাকা। ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ করে ১৩টি গ্রুপের সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিলেও তারা শুধু জিও টেক্সটাইল ব্যগে বালু ভর্তি করে সারি সারি করে রেখেছেন। এসব ভাঙন কবলিত এলাকায় প্রায় ২ লাখ ৭০ হাজার বালু ভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ডাম্পিং করা হবে বলে কুড়িগ্রাম পাউবো জানান।জানা গেছে, থেতরাই ইউনিয়নের কুমারপাড়া ও বামনপাড়া এলাকার ৯০০ মিটার ও বজরা ইউনিয়নের সাদুয়া দামার হাট থেকে কালপানি বজরা পর্যন্ত ২১০০ মিটার চিহ্নিত ভাঙন কবলিত এলাকার জন্য ২ লাখ ৭০ হাজার জিও টেক্সটাইল ব্যাগ ডাম্পিং কার্যক্রম চলমান রয়েছে।সরেজমিন থেতরাই ইউনিয়নের কুমার পাড়া এলাকায় গিয়ে দেখা যায়, সারি সারি বালু ভর্তি জিও টেক্সটাইল ব্যাগ। কবে ডাম্পিং করা হবে তাও নিশ্চিত না ভাঙন কবলিত এলাকার মানুষ। পাশেই ডাম্পিং করা জিও টেক্সটাইল ব্যাগের কাছ থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন। ফলে এসব এলাকা আবারও ভাঙনের কবলে পরতে পারে বলে এলাকার মানুষজন জানান। এ সময় কথা হয়, হারুন অর রশিদ, কামরুল ইসলাম, সোলায়মানসহ অনেকের সাথে। তাদের অভিযোগ, ভাঙনের তীব্রতা বাড়লে এসব জিও ট্রেক্সটাইল ব্যাগ ডাম্পিং করেও সরকারের কোটি কোটি টাকার এসব প্রকল্প নদী অববাহিকার মানুষের কোন কাজে আসে না। বছরের পর বছর এসব প্রকল্প বাস্তবায়ন করা হলেও শত শত মানুষ ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন প্রতিবছর।কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, পানি বেড়ে যাওয়ায় ডাম্পিং কার্যক্রমে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে। আশা করছি দ্রুত এসব এলাকায় ডাম্পিংসহ অন্যান্য কাজগুলো শেষ হবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ ব্যাংকে নির্ধারিত পোশাক ব্যবহারে নতুন নির্দেশনা জারি
বাংলাদেশ ব্যাংকে নির্ধারিত পোশাক ব্যবহারে নতুন নির্দেশনা জারি

বাংলাদেশ ব্যাংক সব স্তরের কর্মকর্তা–কর্মচারীদের কী পোশাক পরতে হবে, তা ঠিক করে দিয়েছে। নারী কর্মকর্তা–কর্মচারীদের জন্য শাড়ি, সালোয়ার–কামিজ ও ওড়না Read more

আগের পোশাকে ফিরছে পুলিশ বাহিনী
আগের পোশাকে ফিরছে পুলিশ বাহিনী

২৪ এর গণঅভ্যুত্থানের পর আন্দোলককারী ও বিভিন্ন পক্ষ থেকে দাবি ওঠে পুলিশের পোশাক পরিবর্তনের। অন্তর্বর্তী সরকারের সময় পরিবর্তন করা হয় Read more

বান্দরবানে পাহাড়ি জঙ্গলে মিলল নারীর লাশ
বান্দরবানে পাহাড়ি জঙ্গলে মিলল নারীর লাশ

বান্দরবানের থানচি উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের পর এক নারীকে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহতের নাম চিংমা খেয়াং (২৯)। তিনি উপজেলা তিন্দু  Read more

‘হাসিনার পতনের আগেই ড. ইউনূসকে সরকারপ্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়’
‘হাসিনার পতনের আগেই ড. ইউনূসকে সরকারপ্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়’

গত বছরের ৪ আগস্ট নতুন সরকার গঠনের পূর্বপ্রস্তুতি হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন জাতীয় Read more

আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষে আজ মাঠে নামবে টাইগাররা
আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষে আজ মাঠে নামবে টাইগাররা

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এরই মধ্যে দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ। দুই ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে থাকা টাইগাররা আজ Read more

কুমিল্লার দুই সরকারি হাসপাতালে আইসিইউ ইউনিট অচল, স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী
কুমিল্লার দুই সরকারি হাসপাতালে আইসিইউ ইউনিট অচল, স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী

বিশ্বজুড়ে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জোরদার হলেও কুমিল্লায় যেন তার বিপরীত চিত্র। জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই চিকিৎসা প্রতিষ্ঠান—কুমিল্লা জেনারেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন