আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত পলমল গ্রুপের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ অক্টোবর) বেলা সোয়া ১২ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।আগুনের সুত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে সকল শ্রমিক নিরাপদে সরে গেছেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ক সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, পলমল গ্রুপের আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা সংবাদ পেয়েছি ১২টা ১৯ মিনিটে। তাৎক্ষণিকভাবে আমাদের ৭টি ইউনিট ১২টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও এখন ৯টি ইউনিট কাজ করছে। এখন পযন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার মেডেল পকেটে ঢুকিয়ে ভাইরাল ট্রাম্প!
এবার মেডেল পকেটে ঢুকিয়ে ভাইরাল ট্রাম্প!

ফিফা ক্লাব বিশ্বকাপের জমকালো ট্রফি উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন চেলসির সঙ্গে স্টেজে তার উপস্থিতি Read more

নওগাঁয় হাঁসাইগাড়ি বিলে বজ্রপাতে জেলের মৃত্যু
নওগাঁয় হাঁসাইগাড়ি বিলে বজ্রপাতে জেলের মৃত্যু

নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি বিলে মাছ ধরার সময় বজ্রপাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে হাঁসাইগাড়ি Read more

গত ১৫ মাসের পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা: ফরিদা আখতার
গত ১৫ মাসের পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা: ফরিদা আখতার

গত ১৫ মাসে দেশে যে ইতিবাচক পরিবর্তন এসেছে, তা অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় সফলতা বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ Read more

সারাদেশের তাপমাত্রা আরও কমতে পারে
সারাদেশের তাপমাত্রা আরও কমতে পারে

আগামী পাঁচদিনের মধ্যে সারাদেশের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে Read more

সময়ের কণ্ঠস্বরে ঘুষ-কাণ্ডের সংবাদ প্রকাশের পর সেই ভূমি কর্মকর্তাকে বদলি
সময়ের কণ্ঠস্বরে ঘুষ-কাণ্ডের সংবাদ প্রকাশের পর সেই ভূমি কর্মকর্তাকে বদলি

’সময়ের কণ্ঠস্বরে ঘুষ-কাণ্ডের সংবাদ প্রকাশের পর বদলি হলেন বরগুনার তালতলী উপজেলার পচাঁকোড়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মহসীন খান। তাকে জেলার বামনা Read more

ভারতকে ধসিয়ে দিল বাংলাদেশ
ভারতকে ধসিয়ে দিল বাংলাদেশ

আইসিসি অ-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ধসিয়ে দিয়েছে বাংলাদেশ। আল ফাহাদের দারুণ বোলিংয়ে ভর করে দলটিকে ২৩৮ রানে অলআউট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন