পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. মাহবুব সিকদার ও মো. আসাদুল সিকদার নামে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আসাদুল ও মাহবুব দুই সহোদর ফ্রাঞ্চে থাকেন।রবিবার (৫ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের আমিন সিকদার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রবিবার রাত সোয়া ১টার দিকে ৮ থেকে ১০ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত দেশি অস্ত্র নিয়ে তার বসতঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। তখন ঘরে দুই প্রবাসী ছেলের দুই বৌসহ তাদের ছেলে-মেয়ে ছিলেন। এক পর্যায়ে ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দুই লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।প্রবাসী মো. মাহবুব ও মো. আসাদুলের বাবা মো. সালাম সিকদার (৯০) জানান, ডাকাতদল চলে যাওয়ার সময় কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে যায়।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, আসলে ডাকাতি কিনা সন্দেহ আছে। কারণ পরিবারের লোকজনের কথা আর আমাদের তদন্তে যা পাওয়া গেছে, তা নিয়ে আমাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এখন আবার যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনে সাংবাদিকদের জন্য নীতিমালা, পুরনো পথেই ইসি
নির্বাচনে সাংবাদিকদের জন্য নীতিমালা, পুরনো পথেই ইসি

বিদেশি পর্যবেক্ষকদের ভিসা দিতে কমিশনের ক্ষমতা বাড়ানো হলেও গণমাধ্যমের ক্ষেত্রে পুরনো নীতিমালার বেশিরভাগ বিষয়ই বহাল রাখার অভিযোগ তুলেছেন সাংবাদিক ও Read more

বিএনপির একপক্ষের নেতার বিরুদ্ধে অপরপক্ষের নেতার সংবাদ সম্মেলন!
বিএনপির একপক্ষের নেতার বিরুদ্ধে অপরপক্ষের নেতার সংবাদ সম্মেলন!

ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা বিএনপির সদস্য সচিব (স্থগিত কমিটি) নুরজামাল খসরুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির অপর এক নেতা।সোমবার (৯ জুন) Read more

স্ত্রীকে তালাকের পর সন্তানকে নিয়ে দুধ দিয়ে গোসল স্বামীর
স্ত্রীকে তালাকের পর সন্তানকে নিয়ে দুধ দিয়ে গোসল স্বামীর

গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদের পর স্বামী ও সন্তান দুধ দিয়ে গোসল করেছেন। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে Read more

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়লো এক মাস
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়লো এক মাস

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়লো। কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে সোমবার (১১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ Read more

ঈশ্বরদীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার
ঈশ্বরদীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার

পাবনার ঈশ্বরদীতে সাথী বেকারি নামে একটি কারখানায় প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের খাদ্যপণ্য। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন