ঝিনাইদহের শৈলকুপায় দুর্গাপূজা উপলক্ষে নানা বাড়ি বেড়াতে এসে মদ্যপানে নন্দিনী রানী সরকার (২০) নামের এক মেডিক্যাল কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহত নন্দিনী রানী সরকার মানিকগঞ্জ সদরের গিলোন্দ গ্রামের অনিল চন্দ্র সরকারের মেয়ে। তিনি ঢাকা মেডিক্যাল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।নন্দিনীর দাদু সঞ্জয় কুমার সরকার বলেন, ‘দূর্গাপূজা উপলক্ষে নন্দিনী আমাদের বাড়িতে বেড়াতে আসে। গত ৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের সময় কয়েকজন ছেলে-মেয়ের সঙ্গে সে মদ্যপান করে। এর কিছু সময় পর সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে আমরা শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে বাড়িতে নিয়ে আসি।’তিনি আরো বলেন, ‘বাড়িতে নিয়ে আসার পর শনিবার রাতে সে দ্বিতীয় দফায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়দের পরামর্শে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করা হয়, এরপর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।’বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি মাসুম বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল: বাণিজ্যমন্ত্রী
রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল: বাণিজ্যমন্ত্রী

গত এক মাসে (রমজান) দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, ‘সবার চেষ্টায় আমরা দ্রব্যমূল্য Read more

বাগদান সারলেন ইশরাক, পাত্রী কে
বাগদান সারলেন ইশরাক, পাত্রী কে

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাগদান সেরেছেন। শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে বিয়ের আংটি পরিয়েছেন।শনিবার Read more

তারেক রহমানের চোখে-মুখে নিঃশব্দ শোক
তারেক রহমানের চোখে-মুখে নিঃশব্দ শোক

মাকে হারিয়ে নিঃসঙ্গ তারেক রহমানের নিস্তব্ধ অমলিন চোখে যেন রাজ্যের শোক। হাসপাতালে মায়ের কাছে ছিলেন শেষ সময় পর্যন্ত। পরে ফিরে Read more

ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

প্রথম দুই ম্যাচেই রান পেয়েছিলেন টপ অর্ডার ব্যাটাররা। তবে আজ পার্থ স্কচার্সের বিপক্ষে ব্যর্থ বাংলাদেশ 'এ' দলের টপ অর্ডার। এদিন Read more

নেপালে বিক্ষোভের সময় আগুন দেওয়া ভবনগুলোতে পাওয়া যাচ্ছে মরদেহ
নেপালে বিক্ষোভের সময় আগুন দেওয়া ভবনগুলোতে পাওয়া যাচ্ছে মরদেহ

নেপালে গত সপ্তাহের গণআন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দেশটির সরকার নতুন এ তথ্য জানিয়েছে।গত সোমবার Read more

ইসরায়েলের হামলায় ইরানের আরও ২ কমান্ডার নিহত
ইসরায়েলের হামলায় ইরানের আরও ২  কমান্ডার নিহত

ইসরায়েলি বিমান বাহিনী (আইএএফ)-এর গোলায় ইরানের সামরিক বাহিনীর আরও ২ জন কমান্ডার নিহত হয়েছেন। উভয়েই বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন