প্রথম দুই ম্যাচেই রান পেয়েছিলেন টপ অর্ডার ব্যাটাররা। তবে আজ পার্থ স্কচার্সের বিপক্ষে ব্যর্থ বাংলাদেশ ‘এ’ দলের টপ অর্ডার। এদিন ব্যাতিক্রম ছিলেন কেবল আফিফ হোসেন। তার ব্যাটে ভর করেই একশ পেরোনো সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। তবে সেটা সহজেই পেরিয়ে গেছে পার্থ।ডারউইনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান করে বাংলাদেশ ‘এ’ দল। অপরাজিত ৪২ রান করেছেন আফিফ। এ ছাড়া ১৬ রান করেছেন রাকিবুল। জবাবে খেলতে নেমে ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পার্থ।অল্প পুঁজি নিয়েও বোলাররা ভালোই লড়াই করেছেন। নতুন বলে হাসান মাহমুদ দারুণ বোলিং করেছেন। ইনিংসের দ্বিতীয় অভারেই ব্রেকথ্রু এনে দিয়েছেন এই পেসার। এ ছাড়া রাকিবুল হাসানও ভালো বোলিং করেছেন। তাতে দলীয় ফিফটির আগেই ৩ উইকেট হারিয়েছিল পার্থ।তবে নতুন বলে ভালো শুরুর সেই ধারা অব্যহত রাখতে পারেনি বাংলাদেশ। মিডল অর্ডারে জুয়েল কোর্ডিস পথ দেখিয়েছেন পার্থকে। তার অপরাজিত ৪০ রানের ইনিংসে ১২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক দলটি।এর আগে ব্যাট করতে নেমে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা নাঈম শেখ আজও সেই বৃত্ত ভাঙতে পারেননি। এক বাউন্ডারিতে ৬ বলে ৫ রান করেছেন এই ওপেনার। তার বিদায়ে ভাঙে ৯ রানের উদ্বোঢনী জুটি। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা জিশানও আজ ব্যর্থ। ১৩ বলে ৯ রান করেছেন।তিনে নেমে ১ রানে ফিরেছেন সাইফ হাসান। তাতে ২৫ রানেই টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে দল। সেখান থেকে টেনে তোলার চেষ্টা করেছেন আফিফ হোসেন। তবে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি।মাহিদুল ইসলাম অঙ্কন-নুরুল হাসান সোহানরা চেষ্টা করেছেন উইকেটে থিতু হওয়ার। তবে কেউই ইনিংস বড় করতে পারেননি। এক প্রান্ত আগলে রেখে আফিফ হোসেন অপরাজিত ৪২ রান করলে একশ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তসবিহর দানা গলায় আটকে শিশুর মৃত্যু
তসবিহর দানা গলায় আটকে শিশুর মৃত্যু

চট্টগ্রামের মীরসরাইয়ে খেলতে গিয়ে তসবিহর দানা গলায় আটকে তালহা বিন শহিদ ভূঁইয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।গতকাল Read more

চাঁদা না দেওয়ায় কৃষকের ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ
চাঁদা না দেওয়ায় কৃষকের ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ

বরগুনার আমতলী উপজেলায় ৬০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় এক কৃষকের এক একর জমির আমন ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ Read more

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তানের শক্তিশালী দল ঘোষণা
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তানের শক্তিশালী দল ঘোষণা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ঘোষিত এ দলের নেতৃত্ব দেবেন রশিদ Read more

কোটি টাকার ড্রেনও ব্যর্থ, পানিবন্দি লালপুরবাসী
কোটি টাকার ড্রেনও ব্যর্থ, পানিবন্দি লালপুরবাসী

নাটোরের লালপুরে কোটি টাকা ব্যয় করেও ড্রেন নির্মাণ কার্যত ব্যর্থ হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রকৌশলীদের ভুল পরিকল্পনা ও অব্যবস্থাপনার কারণে বছরের Read more

সেনাবাহিনীকে গাজায় হামলা বন্ধ করতে বলল ইসরায়েল
সেনাবাহিনীকে গাজায় হামলা বন্ধ করতে বলল ইসরায়েল

সেনাবাহিনীকে অবরদ্ধ গাজা দখলের অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছে ইসরায়েল সরকার। এ খবর জানিয়েছে সরকারি অর্থায়নে পরিচালিত ‘আর্মি রেডিও’।ফিলিস্তিনের গাজায় Read more

টিকটকে পরিচয়, মাজার ছুঁয়ে বিয়ে, গর্ভপাত, অতঃপর…
টিকটকে পরিচয়, মাজার ছুঁয়ে বিয়ে, গর্ভপাত, অতঃপর…

প্রথম স্বামীর সাথে বিচ্ছেদের পরে একমাত্র মেয়েকে (০৮) নিয়ে একাই থাকতেন চম্পা। অভাবের সংসারের গ্লানি টানছিলেন শ্রমিকের কাজ করে। খানিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন