৪৮টি ক্লাবের আপত্তির মুখে শুরু হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের ভোট গ্রহণ। রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ১০টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।মোট ভোটার কাউন্সিলর ১৯১ জন হলেও ৪৮ ক্লাব ভোট বর্জন করার ঘোষণা দিয়েছে আগেই। মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ক্লাব ক্যাটাগরিতে ১৬ প্রার্থীর মধ্য থেকে নির্বাচিত হবেন ১২ পরিচালক। যদিও গেল রাতে ভোট বর্জন করেছেন ক্লাব ক্যাটাগরির আরেক প্রার্থী ফায়জুর রহমান ভূইয়া।সরাসরি ভোট অনুষ্ঠিত হবে ৯৮ কাউন্সিলের। এরই মধ্যে ই-ব্যালটে ভোট প্রদান করেছেন ৫৮ কাউন্সিলর। ক্যাটাগরি ১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ঢাকা, চট্টগ্রাম ও খুলনার ২ পরিচালক। বরিশাল ও সিলেট থেকেও নির্বাচিত হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ক্যাটাগরি ১-এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী ও রংপুর বিভাগে। আর ক্লাব ও ক্যাটাগরি ২-এ প্রতিদ্বন্দ্বিতা হবে প্রার্থীদের মাঝে।এই নির্বাচন পেছাতে ৪৮টি ক্লাবের পক্ষ থেকে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজারস কম চেষ্টা করেনি। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আলাপ-আলোচনার পর নিজেদের দাবি-দাওয়া না আদায় করতে পারায় গতকাল তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারক লিপিও পাঠিয়েছিল। বিসিবি কাউন্সিলর মো. রফিকুল ইসলাম বাবু স্বাক্ষরিত স্মারক লিপিতে মোট তিনটি দাবির কথা জানায় তারা।প্রথমটি হলো বিসিবির বর্তমান নির্বাহী পর্ষদের সময় বৃদ্ধি করে নির্বাচনের পুনঃতফসিলসহ কাউন্সিলরশিপ বিতর্ক এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। দ্বিতীয়ত, এডহক কমিটির কাছে দায়িত্ব দেওয়া। তৃতীয়ত, নতুন নির্বাচন কমিশনের অধীনে নতুন সময় নির্ধারণ করে ভোটগ্রহণ।ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজারসের অভিযোগ, কাউন্সিলরশিপের ব্যাপারে ক্রীড়া মন্ত্রণালয়ের কেউ কেউ হস্তক্ষেপ করে পুরো বিষয়টিকে বিতর্কিত করছে। ১৫টি ক্রিকেট ক্লাবকে প্রথমে অনুমতি প্রদানের পরও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চারদিক ঘিরে থাকা স্বার্থান্বেষীদের চাওয়াতেই নির্বাচন কমিশন মনোনয়নপত্র প্রত্যাহারের আগের দিন তাদের আবেদন বাতিল করে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষা ও ক্রীড়া উপকরণ পেয়ে খুশি চরাঞ্চলের শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্রীড়া উপকরণ পেয়ে খুশি চরাঞ্চলের শিক্ষার্থীরা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের মধুমতি নদীর প্রবাহে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি গ্রাম দিগনগর। দুর্গম এই চরে নৌযান ছাড়া Read more

মাতারবাড়ীতে পুলিশের উপর গুলি, আহত ৩
মাতারবাড়ীতে পুলিশের উপর গুলি, আহত ৩

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে টহলরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) Read more

উপদেষ্টা ফারুকী আপাতত আশঙ্কামুক্ত, দোয়া চেয়েছেন তিশা
উপদেষ্টা ফারুকী আপাতত আশঙ্কামুক্ত, দোয়া চেয়েছেন তিশা

কক্সবাজারে সরকারি সফরে এসে অসুস্থ হয়ে জরুরিভাবে ঢাকায় ফেরা সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী 'আশঙ্কামুক্ত' বলে জানিয়েছেন তার স্ত্রী নুসরাত Read more

ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের দুরবস্থা
ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের দুরবস্থা

খাগড়াছড়ি জেলার ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের রামগড় বাজার অংশের বেশ কিছু স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় সব ধরনের যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি Read more

থানার হাজতে খাট-বালিশে আরাম, আসামির জন্য ভিআইপি ব্যবস্থা!
থানার হাজতে খাট-বালিশে আরাম, আসামির জন্য ভিআইপি ব্যবস্থা!

শরীয়তপুরের গোসাইরহাট থানার হাজতে গ্রেফতার হওয়া এক সাজাপ্রাপ্ত আসামিকে ভিআইপি সুবিধা দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসায় স্থানীয় জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি Read more

বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন ড. ইউনূস: মির্জা আব্বাস
বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন ড. ইউনূস: মির্জা আব্বাস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তিনি জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন