দিনাজপুরের খানসামা উপজেলায় লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকারি নির্ধারিত ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৩ টাকা হলেও বাজারে তা ১ হাজার ৪০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। অনেক দোকানে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, ফলে সাধারণ মানুষ দারুণ ভোগান্তির মধ্যে পড়েছেন।স্থানীয়রা অভিযোগ করেছেন, গত এক সপ্তাহ ধরে গ্যাসের দাম বেড়েছে, কিন্তু প্রশাসন কার্যকর নজরদারি চালাচ্ছে না। তারা বলছেন, অনেক ডিলার ও খুচরা বিক্রেতা সিন্ডিকেট গঠন করে ইচ্ছামতো দাম বাড়িয়ে সাধারণ মানুষকে জিম্মি করছে।রবিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার খানসামা বাজার, পাকেরহাট, মরিয়ম বাজার, কাচিনিয়ার বাজার, জয়গঞ্জ বাজার ও চৌরঙ্গী বাজার ঘুরে দেখা গেছে, বহু দোকান খালি। মানুষ সিলিন্ডার না পেয়ে হতাশ ও অসহায়।খানসামার বাজারে গ্যাস কিনতে আসা জসিম উদ্দিন বলেন, রান্নার গ্যাস ছাড়া চলা যায় না। বাধ্য হয়ে বেশি দামে কিনতে হচ্ছে। এটি সাধারণ মানুষের জন্য খুবই কষ্টের।মাসুদ রানা জানান, পাঁচটি দোকান ঘুরেও কোথাও গ্যাস পাইনি। এভাবে চললে মানুষ রান্না করতে পারবে না। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।খুচরা বিক্রেতারা দাবি করেছেন, ডিলারদের কাছ থেকে পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। পেট্রোল পাম্পগুলোতেও গ্যাসের সরবরাহ নেই, যা জনজীবন বিপর্যস্ত করছে।ভুক্তভোগী সাধারণ মানুষ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সিন্ডিকেট ভাঙার দাবি জানিয়েছেন। তারা জানিয়েছেন, নাহলে রান্নাঘরের সংকট কেবল বাড়বে এবং সাধারণ জীবন বিপর্যস্ত হবে।সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস বলেন, “গ্যাস সিলিন্ডারের বিষয়টি আমি নিজেও ভুক্তভোগী তারপরও বাজার মনিটরিং চালাচ্ছি। সমস্যা চিহ্নিত করতে এবং হাট-বাজারে যথাযথ সরবরাহ নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি।”জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর জেলা সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন বলেন, এটি শুধু খানসামা বা দিনাজপুরের সমস্যা নয়, এটি সারা দেশের চিত্র। এটি একটি সিন্ডিকেট। আমরা সেই সিন্ডিকেট ধরার চেষ্টা করছি এবং বিষয়টি আমাদের নজরদারিতে রয়েছে। সাধারণ মানুষ যাতে অতিরিক্ত দামে গ্যাস কিনতে না হয়, সেই দিকে আমরা কাজ করছি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলি মন্ত্রিসভা
গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলি মন্ত্রিসভা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের গাজা সিটি দখলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস Read more

চাটমোহরে ব‍্যাংকে হামলা ভাঙচুর, অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার
চাটমোহরে ব‍্যাংকে হামলা ভাঙচুর, অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার

পাবনার চাটমোহরে কৃষি ব্যাংকে হামলা করে ভাঙচুর ও কর্মকর্তাদের মারপিট করে আহত করার ঘটনার একদিন পরে যুবদলের সেই নেতাকে বহিষ্কার Read more

আবারও সেলফি পরিবহনের ধাক্কা, মোটরসাইকেল আরোহীর মৃত্যু
আবারও সেলফি পরিবহনের ধাক্কা, মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মানিকগঞ্জে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় তারা মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ জুন) সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ Read more

অবশেষে মেট্রোরেল চলাচল শুরু
অবশেষে মেট্রোরেল চলাচল শুরু

দুর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর অবশেষে পুনরায় চালু হয়েছে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা কার্যক্রম। ঢাকা ম্যাস ট্রানজিট Read more

জাতিসংঘ সম্মেলনের আগে রোহিঙ্গাদের তিন দাবি
জাতিসংঘ সম্মেলনের আগে রোহিঙ্গাদের তিন দাবি

মিয়ানমারের রাখাইনে সেনা জান্তা ও আরাকান আর্মীর গণহত্যা বন্ধ এবং নিরাপদ-মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে কক্সবাজারের উখিয়ায় সমাবেশ করেছেন রোহিঙ্গারা।শনিবার (২৭ সেপ্টেম্বর) Read more

বাজেট পাস হবে ২২ জুন: অর্থ উপদেষ্টা
বাজেট পাস হবে ২২ জুন: অর্থ উপদেষ্টা

আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট চলতি মাসের ২২ তারিখ পাস হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন