যশোরের বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টে সোহাগ পরিবহনের এক বাস চালককে বিজিবি সদস্য কর্তৃক মারধরের অভিযোগ উঠেছে।রবিবার (০৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। এ সময় বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা বেনাপোল-যশোর মহাসড়ক আড়াই ঘন্টা অবরোধ করে রাখে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেনাপোল থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস আমড়াখালী চেকপোস্টে পৌঁছালে বিজিবির তল্লাশির সময় দায়িত্বরত এক বিজিবি সদস্য বাসের চালক মো. অপুকে গাড়িটি পাশে দাঁড় করিয়ে রাখতে বলেন। এ সময় চালক অপু বলেন, আপনি আমাকে যেতে দিন না হলে সড়কে যানজটের সৃষ্টি ও গাড়ির দীর্ঘ লাইন পড়ে যাচ্ছে। আপনি আপনার কাজটা করেন, আমাকে আমার কাজটা করতে দিন। এ নিয়ে দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয় এবং একপর্যায়ে বিজিবি সদস্য চালককে তার সিট থেকে জামার কলার ধরে টেনে গাড়ি থেকে নিচে নামিয়ে এনে ব্যাপক মারধর করে বলে অভিযোগ ওঠে। ক্যাম্পের মধ্যে নিয়ে গিয়েও মারধোর করা হয়।খবরটি ছড়িয়ে পড়লে শ্রমিকরা ঘটনাস্থলে এসে সড়ক রাস্তা অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন। ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার ও শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করেন। পরে আলোচনা শেষে শ্রমিকরা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।মারধরের শিকার চালক অপু বলেন, আমি কোনো অপরাধ করিনি। বিনা কারণে বিজিবির এক জোয়ান আমাকে মেরেছে। ক্যাম্পের মধ্যে নিয়েও মারপিট করেছে। আমি এর বিচার চাই।এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের বেনাপোল কোম্পানীর সুবেদার মাহবুব বলেন, চালককে মারধর করা খুব দুঃখজনক। কিভাবে এক ঘটনা ঘটলো আমি বুঝতে পারলাম না। আলোচনা করে সমাধান করা  হয়েছে এবং শ্রমিকরা তাদের অবরোধ তুলে নিয়েছে।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, এ ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি দুই পক্ষের সাথে আলোচনার পর অবরোধ তুলে নিয়েছে শ্রমিকরা। বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল

দেশজুড়ে ব্যাপক আলোচিত মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা ঘটনায় দায়ের করা মামলায় চার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে Read more

অনৈতিক সম্পর্ক দেখে ফেলার জেরেই খুন হয় শিশু সায়মন, আসামির মৃত্যুদণ্ড
অনৈতিক সম্পর্ক দেখে ফেলার জেরেই খুন হয় শিশু সায়মন, আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লার তিতাস উপজেলায় ৭ বছরের শিশু সায়মন হত্যার ঘটনায় দুই আসামির বিরুদ্ধে রায় দিয়েছেন আদালত। বুধবার (২০ আগস্ট) কুমিল্লা জেলা Read more

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শনিবার (৩ Read more

চলতি মাসে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা
চলতি মাসে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা

দেশজুড়ে চলছে শীতের দাপট। দেশের ১৫ অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থঅয় চলতি মাসে দেশে একাধিক তীব্র Read more

নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ভোগান্তিতে রোগীরা
নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ভোগান্তিতে রোগীরা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটের কারণে চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে চিকিৎসক, নার্স এবং সহায়ক কর্মী সংকট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন