পঞ্চগড়ের দেবীগঞ্জ রেঞ্জ কার্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে দরপত্র ছাড়াই সরকারি গাছের লগ বাইরে বিক্রির অভিযোগ উঠেছে। অফিস বন্ধের দিনে কেন গাছ বাইরে গেছে তা নিয়েও চলছে নানান আলোচনা।শনিবার (০৪ অক্টোবর) দুপুরে সরেজমিনে দেবীগঞ্জ রেঞ্জ কার্যালয় ও আশপাশের এলাকায় অনুসন্ধান চালিয়ে দেখা গেছে, সম্প্রতি কাটা নতুন গাছের বেশ কিছু লগ অফিস প্রাঙ্গণ থেকে বাইরে সরানো হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়াঘাট এলাকায় সড়ক সম্প্রসারণের জন্য বহু গাছ কাটা হয়। সেগুলো দেবীগঞ্জ বন বিভাগের কার্যালয়ে এনে সংরক্ষণ করা হয় যা পরবর্তীতে দরপত্রের মাধ্যমে বিক্রির কথা ছিল।কিন্তু অভিযোগ উঠেছে, দেবীগঞ্জ সদর বিট কর্মকর্তা রিয়াজুল হাসনাত, মালি সাজু ইসলাম ও স্থানীয় কাঠ ব্যবসায়ী জাকিরুল ইসলামের সহায়তায় নতুন আনা গাছের লগগুলো পুরনো দরপত্রের সঙ্গে মিশিয়ে বাইরে বিক্রি করা হয়েছে। রেঞ্জ কর্মকর্তা মঞ্জুরুল ইসলামও পুরো বিষয়টি জানেন বলে সূত্র জানিয়েছে।শনিবার (৪ অক্টোবর) সকালেও বেশ কয়েকটি ভ্যানে করে সদ্য কাটা ইউক্যালিপটাসসহ বিভিন্ন প্রজাতির গাছের লগ বন বিভাগের অফিস থেকে বের হতে দেখা যায়।সরেজমিনে দেখা যায়, অফিসের ভেতরে পুরনো কিছু লগ থাকলেও পূর্বদিকে নতুন করে স্তুপ করে রাখা গাছের পাশে গাছ টেনে নেওয়ার দাগ ও ভ্যানের চাকার ছাপ স্পষ্ট দেখা যায়। পৌর এলাকার ডাকবাংলো সংলগ্ন গিয়াস উদ্দিন চৌধুরীর সোমিলের সামনে শতাধিক নতুন ইউক্যালিপটাস ও মিনজিরি গাছের লগ ছড়িয়ে থাকতে দেখা গেছে। এভাবে প্রায় বন বিভাগের গাছ বিভিন্ন ‘স’ মিলে রেখে পরে সুযোগ বুঝে পাচার করা হয়।স্থানীয় শ্রমিকরা জানান, এসব গাছ স্থানীয় ব্যবসায়ী জাকিরুল ইসলামের। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, ‘শনিবার সকালেও নতুন লগ আনা হয়েছে।’অনুসন্ধানে জাকিরুল ইসলাম নামে এক কাঠ ব্যবসায়ীর নাম উঠে আসে। বন বিভাগের গাছ পাচারে জাকিরুল বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা করেন। কখনো নিজে এই সব গাছ কিনেন আবার কখনো বাইরের পাইকারদের সঙ্গে বন বিভাগের লোকদের যোগাযোগ করিয়ে দেন।বন বিভাগের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘কিছু পুরনো গাছ অকশনে বিক্রি হয়েছে ঠিকই, তবে নতুন যেগুলো এসেছে সেগুলোর দরপত্র এখনো হয়নি। তবুও অফিস থেকে নতুন গাছ বাইরে গেছে এটা সত্য।’অভিযুক্ত কাঠ ব্যবসায়ী জাকিরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।বিট কর্মকর্তা রিয়াজুল হাসনাত বলেন, ‘আমি বাইরে ছিলাম। সাজুকে দায়িত্ব দিয়েছিলাম দেখার। জাকিরুলের সঙ্গে কথা বলে জানতে হবে নতুন গাছ নিয়েছেন কি না।’ তবে কত গাছ অফিসে ছিল বা বাইরে গেছে সে বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।রেঞ্জ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মঞ্জুরুল ইসলাম বলেন, ‘পুরনো গাছের কিছু লগ জাকিরুল ভাইয়ের। নতুন গাছের দরপত্র এখনো হয়নি, শিগগিরই হবে।’ দরপত্র ছাড়াই গাছ বাইরে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বাইরে আছি, পরে খোঁজ নিয়ে জানাব।’দিনাজপুর বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ফাহিম মাসউদ বলেন, ‘আমি কয়েক দিন আগে সেখানে গিয়েছিলাম। অভিযোগের বিষয়টি আমরা তদন্ত করব। সত্যতা পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় চলচ্চিত্র দিবস আজ
জাতীয় চলচ্চিত্র দিবস আজ

আজ জাতীয় চলচ্চিত্র দিবস। ১৯৫৭ সালের ৩ এপ্রিল তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন Read more

মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর
মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের জন্য বড় ধরনের সুখবর দিয়েছে দেশটির সরকার। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রবাসীদের কর্মসংস্থান ও আইনি Read more

আইসক্রিমের ভ্যানে পিষ্ট শৈশব, মেহেদীর চোখে এখনো স্কুলের স্বপ্ন
আইসক্রিমের ভ্যানে পিষ্ট শৈশব, মেহেদীর চোখে এখনো স্কুলের স্বপ্ন

দুপুরের তপ্ত রোদে যখন বিরামপুরের রাস্তাগুলো খাঁ খাঁ করে, তখন প্যাডেল চালিত একটি আইসক্রিম ভ্যান নিয়ে ধীরলয়ে এগিয়ে চলে ১৪ Read more

চাকরির ক্ষেত্রে ইনসাফ সৃষ্টি করতে হবে: নাহিদ
চাকরির ক্ষেত্রে ইনসাফ সৃষ্টি করতে হবে: নাহিদ

আগামী দিনে চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে বড় আন্দোলন আসছে বলে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'দুর্নীতি যারা Read more

শ্লোগানের কবি নাজমুল হক নজীরের ৭১তম জন্মবার্ষিকী আজ
শ্লোগানের কবি নাজমুল হক নজীরের ৭১তম জন্মবার্ষিকী আজ

গত শতাব্দীর সত্তর দশকে বাংলা সাহিত্যে যে ক'জন কবি সৃষ্টিশীলতার স্বাক্ষর রেখেছিলেন, তাদের একজন নাজমুল হক নজীর। আজ তাঁর ৭১তম Read more

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১ সেপ্টেম্বর)
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১ সেপ্টেম্বর)

আজ সোমবার (১ সেপ্টেম্বর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ-নেদারল্যান্ডস মুখোমুখি হবে আজ। বাংলাদেশ হকি দল এশিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন