যে ধরনের মার্কা মানুষের হাসির খোরাক জোগায়, তা নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় থাকাটা তাদের রুচিবোধের প্রকাশ করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।রোববার (৫ অক্টোবর) বিকেলে পঞ্চগড় শের-ই-বাংলা পার্কে বিভিন্ন এলাকার মসজিদ কমিটির সদস্যদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।সারজিস বলেন, যে ধরনের মার্কা মানুষের হাসির খোরাক জোগায়, তা নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় থাকাটা তাদের রুচিবোধের প্রকাশ করে। এই জায়গাটা তাদের ঠিক করা উচিত। আমরা আশা করছি তারা এটা সংশোধন করবে। আইনগত কোনো বাধা না থাকায় আমরা শাপলা ভিন্ন অন্য কিছু ভাবছি না। আমরা সর্বশেষ তাদের সাদা শাপলা বা লাল শাপলার অপশন দিয়েছিলাম। যদি একান্তই শাপলার সাথে যদি কিছু এড করতে হয় তাহলেও আমাদের দ্বিমত থাকবে না।তিনি আরও বলেন, আমরা দেখছি নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে। তারা ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করছে। তারা কারো দ্বারা প্রভাবিত হয়ে এমন আচরণ করছে। এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এর জন্য যদি আমাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয় আমরা তা করবো। আগামীর নির্বাচনে শাপলা নিয়েই আমরা নির্বাচন করবো।এ সময়, পঞ্চগড়ের পাঁচ উপজেলার ১২০ টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য এনসিপির মাধ্যমে প্রায় সাড়ে ৩ কোটি টাকার বরাদ্দ এনেছেন বলেও জানান তিনি। পরে গণঅভ্যুত্থানসহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে নিহত ও আহতদের জন্য মোনাজাত করা হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপুর বোর্ডে ৪৩ টি কলেজের পাস করেনি কেউ
দিনাজপুর বোর্ডে ৪৩ টি কলেজের পাস করেনি কেউ

দিনাজপুর শিক্ষা বোর্ডের ৪৩ টি কলেজের পাস করেনি কেউ। ফলাফলে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে শূন্য পাস করা কলেজগুলোর ক্ষেত্রে। ২০২৪ Read more

একাকিত্ব দূর করতে ৭৫ বছর বয়সে বিয়ে করলেন বৃদ্ধ, পরদিন মৃত্যু
একাকিত্ব দূর করতে ৭৫ বছর বয়সে বিয়ে করলেন বৃদ্ধ, পরদিন মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশে ৭৫ বছরের এক বৃদ্ধ ৩৫ বছরের এক নারীকে বিয়ের একদিন পর মারা গেছেন। মূলত একাকিত্ব দূর করতে বিয়ে Read more

বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে সিলেট
বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে সিলেট

নানা নাটকীয়তা আর ঘটনাপ্রবাহের পর অবশেষে শুরু হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর।  টুর্নামেন্টের প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের Read more

হরমুজ প্রণালীতে সামরিক অভিযান অবাস্তব: ম্যাক্রোঁ
হরমুজ প্রণালীতে সামরিক অভিযান অবাস্তব: ম্যাক্রোঁ

বিশ্বে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালী জোর করে খোলার জন্য সামরিক অভিযান চালানো অবাস্তব বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল Read more

গাজার এক তৃতীয়াংশ মানুষ কয়েকদিন ধরে অভুক্ত, বলছে বিশ্ব খাদ্য কর্মসূচি
গাজার এক তৃতীয়াংশ মানুষ কয়েকদিন ধরে অভুক্ত, বলছে বিশ্ব খাদ্য কর্মসূচি

গাজায় চলতি সপ্তাহে অনাহারের সতর্কতা আরও জোরদার হয়েছে। শুক্রবার অপুষ্টিতে ভোগা ৯ জন মারা গেছে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য Read more

কমলনগরে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কমলনগরে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

লাগামহীন লোডশেডিংয়ের প্রতিবাদে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে বিক্ষোভ মিছিল করেছেন বিদ্যুৎ গ্রাহকরা।সোমবার (১৯ মে) বিকেলে সাড়ে পাঁচটার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন