ঢাকার বনানীতে বিশ্ববিদ্যালয়ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে (২৩) কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিতাস থানার সহযোগিতায় উপজেলার বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।র‍্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, হৃদয় মিয়াজী তার মামা হারুন উর রশিদের বাড়িতে আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তিতাস থানা পুলিশ তাকে র‍্যাব-১১ এর কাছে হস্তান্তর করে।হৃদয় মিয়াজী কুমিল্লার তিতাস উপজেলার দূরলব্দী গ্রামের মাহবুব আলমের ছেলে। তিনি ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর বনানী থানা কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্যাহ বলেন, ঢাকায় পারভেজ হত্যা মামলার আসামি হৃদয় মিয়াজীকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাবের সঙ্গে সমন্বয়ে অভিযান চালিয়ে তাকে তার মামার বাড়ি থেকে আটক করে র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।উল্লেখ্য, শনিবার (২০ এপ্রিল) বিকেলে রাজধানীর বনানীতে পারভেজের সঙ্গে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। পরে দুই পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসা হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু ক্যাম্পাস থেকে বের হওয়ার কিছুক্ষণ পর পারভেজকে ৩০ থেকে ৪০ জন যুবক ঘিরে ধরে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পরদিন, নিহত পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় মামলা করেন। মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাসহ আটজনের নাম উল্লেখ এবং আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় মানবিক পরিস্থিতি দেখতে যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত
গাজায় মানবিক পরিস্থিতি দেখতে যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত

অবরুদ্ধ গাজার ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি ও খাদ্য সহায়তা কেন্দ্রগুলো দেখতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।শুক্রবার (০১ Read more

ফরিদপুরে ধর্ষণের শিকার প্রতিবন্ধী নারী গর্ভবতী, অভিযুক্ত গ্রেপ্তার
ফরিদপুরে ধর্ষণের শিকার প্রতিবন্ধী নারী গর্ভবতী, অভিযুক্ত গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলায় এক প্রতিবন্ধী নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. কাইয়ুম মোল্যা (৪৫) নামে দুই সন্তানের এক জনককে গ্রেপ্তার করেছে Read more

যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু
যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছেছেন। তার এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে Read more

সাম্য হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে ছাত্রদলের কালো ব্যাজ ধারণ
সাম্য হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে ছাত্রদলের কালো ব্যাজ ধারণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

নোয়াখালীতে শীর্ষ সন্ত্রাসী দেলু গ্রেপ্তার
নোয়াখালীতে শীর্ষ সন্ত্রাসী দেলু গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে এক নিরীহ মানুষকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে গিয়ে নৃশংসভাবে হত্যার শিকার হন বিজয় নামের এক যুবক। সেই হত্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন