ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকায় পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজীর অভিযোগে মিজান গাজী নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (০৫ অক্টোবর) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার সন্ধ্যায় চরফ্যাশন উপজেলার ঘোষের হাট লঞ্চঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজান গাজী উপজেলার দুলারহাট থানার চরযমুনা গ্রামের ০৬ নম্বর ওয়ার্ডের মো. কাশেম গাজীর ছেলে। মো. মামুন সাজী নামের এক ব্যক্তির মামলায় তাকে গ্রেফতার করা হয়। তিনি একই ইউনিয়ন চরযমুনা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন দুলারহাট থানার অফিসার ইনচার্জ ওসি আরিফ ইফতেখার। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মামুন চরফ্যাশন উপজেলার বিভিন্ন বাজারে গরু ক্রয়-বিক্রয় করতো। তার কাছে থেকে স্থানীয় মিজান গাজী ১ লাখ টাকা চাঁদা দাবী করে। সেই টাকা না দিলে তার ব্যবসা বন্ধ করে দিবে এবং তাকে গরু চুরির মামলা ও ডিবি পুলিশ দিয়ে ধরিয়ে দেয়ার হুমকি দেয়। গত ২৫ আগস্ট মামুনের কাছ থেকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ৩৫ হাজার টাকা নেয় মিজান গাজী। ৩৫ হাজার টাকা নিয়েই ক্ষ্যন্ত হয়নি, বাকী ৬৫ হাজার টাকার জন্য আবারো ডিবি পুলিশ দিয়ে ফাঁসানোর হুমকি দিতে থাকে। মিজান গাজীর এহেন কর্মকাণ্ডে দিশেহারা হয়ে শনিবার মামুন দুলারহাট থানায় এসে তার বিরুদ্ধে একটি চাঁদাবাজীর মামলা দায়ের করলে পুলিশ ওই দিন সন্ধ্যায় ঘোষেরহাট লঞ্চঘাট থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী মামুন বলেন, ‘আমি গরু ক্রয়-বিক্রয় করি। মিজান গাজী আমার নিকট থেকে ১ লাখ টাকা চাঁদা দাবী করে। আমি মিজান গাজীকে গত ২৫ আগস্ট ৩৫ হাজার টাকা দেই। বাকী ৬৫ হাজার টাকা না দিলে ডিবি পুলিশ দিয়ে ধরিয়ে দিবে এবং গরু চুরির মামলা দিয়ে ফাঁসাবে বলে হুমকি দেয়। এই বিষয়টি নিয়ে আমি দুলারহাট থানায় তাকে আসামী করে একটি চাঁদাবাজীর মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে আসে।’ তিনি আরো বলেন, ‘শুধু আমি না। আমার এলাকার ইকবাল সাজীর নিকট হতে ১০ হাজার টাকা এবং জামাল মাস্তান নামের একজনের নিকট থেকে ৪০ হাজার টাকা নিয়েছে।’ ওসি আরিফ ইফতেখার জানান, আসামী মিজান গাজীর বিরুদ্ধে একটি চাঁদাবাজীর মামলা রুজু করা হয়েছে এবং তাকে গ্রেফতার করে রোববার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে এই সংক্রান্ত বিষয়ে একাধিক অভিযোগ রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তেলবাহী ২ জাহাজ
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তেলবাহী ২ জাহাজ

চট্টগ্রাম বন্দরের জলসীমায় একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী জাহাজ পৌঁছেছে।বৃহস্পতিবার (০৩ এপ্রিল) দুপুরে Read more

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতার পদত্যাগ
বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতার পদত্যাগ

নিজ দল থেকে পদত্যাগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার মুখ্য সংগঠকসহ তিন নেতা পদত্যাগ করেছেন।রবিবার (০১ জুন) রাত ৮টায় Read more

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো স্বাস্থ্যখাত সংস্কার কমিশন
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো স্বাস্থ্যখাত সংস্কার কমিশন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। আজ সোমবার (৫ মে) বেলা ১১টার দিকে Read more

রাশিয়ায় ২৯ আরোহী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত, সবাই নিহত
রাশিয়ায় ২৯ আরোহী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত, সবাই নিহত

রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক পরিবহন বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে এ তথ্য জানায় রুশ প্রতিরক্ষা Read more

দেবীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ট্রাক্টর জব্দ, ইজারাদারের বিরুদ্ধে মামলা
দেবীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ট্রাক্টর জব্দ, ইজারাদারের বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে বালুমহালের ইজারা বহির্ভূত অংশ থেকে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৮টি বালু বোঝাই ট্রাক্টর জব্দ করা হয়। একই Read more

হালিম বিক্রির আড়ালে জাহিদের মাদক ব্যবসা, অবশেষে ধরা
হালিম বিক্রির আড়ালে জাহিদের মাদক ব্যবসা, অবশেষে ধরা

বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোড সংলগ্ন রূপালী ব্যাংকের সামনে হালিম বিক্রেতা জাহিদ ওরফে মামা জাহিদ ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছে।নগরীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন