মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। গত বছর জুলাইয়ে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ তিনটি অভিযোগে এই মামলা দায়ের হয়।আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্মরত সাংবাদিকদের এ তথ্য জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।এদিকে, জুলাই-আগস্ট মাসে ঢাকার চানখারপুলে শহীদ আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ নবম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।এদিকে একই অপরাধে জুলাই-আগস্টের সহিংসতা ও গণহত্যা সংশ্লিষ্ট আরেক মামলায় আজ সকালে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, আবদুল্লাহ হিল কাফিসহ আটজন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।এছাড়াও, মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আরও চারজন আসামিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরফ গলছে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের, দিল্লিতে বৈঠক
বরফ গলছে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের, দিল্লিতে বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর প্রথমবারের মতো নয়াদিল্লিতে ভারত-যুক্তরাষ্ট্রের মাঝে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি Read more

‘মঙ্গল শোভাযাত্রা’ নয়, ‘আনন্দ শোভাযাত্রা’ বলার দাবি হেফাজতের
‘মঙ্গল শোভাযাত্রা’ নয়, ‘আনন্দ শোভাযাত্রা’ বলার দাবি হেফাজতের

মঙ্গল শোভাযাত্রা থেকে মঙ্গল শব্দটি বাদ দিয়ে আনন্দ শব্দ ব্যবহারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো Read more

ব্যবসায়ী সোহাগ হত্যা: আরও দুই আসামি গ্রেপ্তার
ব্যবসায়ী সোহাগ হত্যা: আরও দুই আসামি গ্রেপ্তার

মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে ইট, কংক্রিট ও পাথর দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় আরও দুই জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। Read more

নির্বাচনে ঋণ খেলাপিদের সুযোগ দিলে আন্দোলনের হুশিয়ারি আসিফের
নির্বাচনে ঋণ খেলাপিদের সুযোগ দিলে আন্দোলনের হুশিয়ারি আসিফের

আপিল শুনানিতে এফিডেভিটের মাধ্যমে ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় Read more

মানিকগঞ্জে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য আটক
মানিকগঞ্জে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য আটক

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নাইট ডিউটি করার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে জোরপূর্বক ধর্ষনের অভিযোগ উঠেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন