আগামীকাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তবে আজ পর্যন্ত নির্বাচন পেছানোর দাবিতে অবিচল ঢাকার ক্লাবগুলো। এই দাবিতে গতকাল সংবাদ সম্মেলনের পর আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারক লিপি পাঠিয়েছে তারা।ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজারসের পক্ষে বিসিবি কাউন্সিলর মো. রফিকুল ইসলাম বাবু স্বাক্ষরিত স্মারকলিপিতে তারা দাবি করে নির্বাচনে ক্রীড়া মন্ত্রণালয়ের কেউ কেউ হস্তক্ষেপ করছে। দাবিকৃত সেই কেউটা যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তা কারো অজানা নয়। এই প্রসঙ্গটা ভিন্নভাবে আজ উঠেছিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সামনে।আজ রোববার (৫ সেপ্টেম্বর) ক্রীড়া উপদেষ্টার প্রসঙ্গে কথা বলতে গিয়ে বুলবুল বলেন, ‘ক্রীড়া উপদেষ্টা আমাকে সব সময় সহযোগিতা করেছেন। আমি তাকে কয়েকটা ব্যাপারে ধন্যবাদ দিতে চাই। তিনি মন্ত্রী পদমর্যাদার মানুষ। রাত-বিরাতে বিভিন্ন জায়গায় গিয়েছেন, যাতে একটা সুষ্ঠু নির্বাচন হয়। আর আমার কাছে ইনফ্লুয়েন্স কিছুই মনে হয়নি।’বুলবুল আরও বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার চালিয়ে (কাজ করা) যাওয়া উচিত। আমাকে যারা ভোট দিবেন বা দিবেন না, যারা মনে করেন আমি যথেষ্ট ভালো নই, আমি চলে যেতে আগ্রহী। যেকোনো সময়। একইভাবে আমার একটাই লক্ষ্য—বাংলাদেশ ক্রিকেট।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম বন্দরে স্ক্যানার সংকট, ব্যবসা-বাণিজ্যে অচলাবস্থার শঙ্কা
চট্টগ্রাম বন্দরে স্ক্যানার সংকট, ব্যবসা-বাণিজ্যে অচলাবস্থার শঙ্কা

বাংলাদেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর বর্তমানে ভয়াবহ কনটেইনার স্ক্যানার সংকটে ভুগছে। নয়টি স্থাপনকৃত স্ক্যানারের মধ্যে পাঁচটি দীর্ঘদিন ধরে অকার্যকর Read more

দেশে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৬
দেশে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৬

সারাদেশে গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু ও ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৯৩ শতাংশ।রবিবার Read more

পদ্মার চরে আটকে যাওয়া লঞ্চের শতাধিক যাত্রী উদ্ধার
পদ্মার চরে আটকে যাওয়া লঞ্চের শতাধিক যাত্রী উদ্ধার

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর চরে আটকে যাওয়া একটি লঞ্চের প্রায় ১শ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে দৌলতদিয়া Read more

ঢাবিতে জাপানি ভাষা বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঢাবিতে জাপানি ভাষা বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৫ম আধুনিক ভাষা ইনস্টিটিউট (আভাই) জাপানি ভাষা বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত। এতে দুই ক্যাটাগরিতে সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Read more

যশোরে ভূয়া জুলাইযোদ্ধাদের নিয়ে হট্টগোল
যশোরে ভূয়া জুলাইযোদ্ধাদের নিয়ে হট্টগোল

যশোরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের তালিকায় ভুয়াদের নাম থাকার প্রতিবাদে হট্টগোলের ঘটনা ঘটেছে।বুধবার (১৪ মে) জেলা প্রশাসকের কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠানে Read more

যশোরে কিশোরীর গোসলের ভিডিও ধারণকারীকে গণপিটুনি
যশোরে কিশোরীর গোসলের ভিডিও ধারণকারীকে গণপিটুনি

যশোরে এক কিশোরীর গোসলের ভিডিও ধারণ করায় ওহিদুল ইসলাম (৩১) নামে এক যুবক গণপিটুনির শিকার হয়েছেন। রোববার (০৫ অক্টোবর) দুপুরে শহরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন