ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর চরে আটকে যাওয়া একটি লঞ্চের প্রায় ১শ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ ফাঁড়ির পুলিশ। এ ঘটনায় কোনো যাত্রী আহত বা কারও কোন ক্ষয়ক্ষতি হয়নি।শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটে দৌলতদিয়া লঞ্চঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে ‘এমএল মিজানুর’ নামের একটি লঞ্চ শতাধিক যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। পথিমধ্যে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের বিপরীত পাশে কলবাগান নামক এলাকার পদ্মা নদীর চরে লঞ্চটি আটকে যায়।পরে রাত ৮টা ১৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দৌলতদিয়া নৌ পুলিশের এসআই মেহেদী হাসান অপূর্ব পুলিশ ফোর্সসহ ও স্থানীয় লোকজন একটি ট্রলার নিয়ে উদ্ধারে অংশ নেয়। কুয়াশার মধ্যে কৃত্রিম আলোর সহযোগিতায় রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে লঞ্চটির কাছে পৌঁছে যাত্রীদের ট্রলারযোগে নিরাপদে উদ্ধার করে দৌলতদিয়া বাসস্ট্যান্ডে পৌঁছে দেওয়া হয়।দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, “যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দৌলতদিয়া নৌ পুলিশ প্রকাশ্যে মাইকিং করে সতর্কতা জারি করেছে। ফেরিঘাট এলাকায় নিরাপত্তামূলক ডিউটিতে পুলিশ নিয়োজিত আছে।”ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে মদপানে মেডিকেল ছাত্রীর মৃত্যু
ঝিনাইদহে মদপানে মেডিকেল ছাত্রীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় দুর্গাপূজা উপলক্ষে নানা বাড়ি বেড়াতে এসে মদ্যপানে নন্দিনী রানী সরকার (২০) নামের এক মেডিক্যাল কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (৫ Read more

বান্দরবানে সিএনজি উল্টে নিহত ১
বান্দরবানে সিএনজি উল্টে নিহত ১

বান্দরবানের চিম্বুক সড়কে সিএনজি উল্টে সাগর (২৮) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো এক ব্যবসায়ী। বুধবার Read more

বাংলাদেশের সুপার ফোর ভাগ্য এখন শ্রীলঙ্কার হাতে, দেখে নিন সমীকরণ
বাংলাদেশের সুপার ফোর ভাগ্য এখন শ্রীলঙ্কার হাতে, দেখে নিন সমীকরণ

আবুধাবিতে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপে টিকে রইল বাংলাদেশ। তবে ম্যাচ জিতলেও বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার ব্যাপারে এখনও অনিশ্চয়তা Read more

ফিটনেসবিহীন গাড়ি সড়কে চলতে দেওয়া হবে না: সড়ক উপদেষ্টা
ফিটনেসবিহীন গাড়ি সড়কে চলতে দেওয়া হবে না: সড়ক উপদেষ্টা

ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি সড়কে চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির Read more

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু

নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন