যশোরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের তালিকায় ভুয়াদের নাম থাকার প্রতিবাদে হট্টগোলের ঘটনা ঘটেছে।বুধবার (১৪ মে) জেলা প্রশাসকের কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। চেক বিতরণের সময় ছাত্ররা প্রতিবাদ জানিয়ে  স্লোগান দেন দালালি না রাজপথ, রাজপথ।যশোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব মারুফ হাসান সুকর্ণ জানান, জুলাইযোদ্ধার তালিকায় নূর ইসলাম নামে একজনকে আহত হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু সে কোথাও আহত হয়নি। এমন অন্তত ১৫ থেকে ২০ জনকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা কোনভাবেই আন্দোলনে সম্পৃক্ত ছিলো না। এদেরকে জুলাইযোদ্ধা হিসেবে অন্তভুক্তি জুলাই বিপ্লবের সঙ্গে বেঈমানি করা হয়েছে।যশোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আব্দুল্লাহ আল মামুন লিখন জানান, যশোর জেলায় ৬৬ জন আহতকে জুলাইযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ তালিকার অনেকেই দেখছি, যারা কোনভাবে আন্দোলনে আহত নয়। তাদেরকে জুলাইযোদ্ধা হিসেবে মানতে পারছি না। তালিকা প্রণয়নে স্বজনপ্রীতি করা হয়েছে। যারা জুলাইযোদ্ধা তাদের সঙ্গে কোন ভুয়া যোদ্ধা অন্তর্ভুক্ত হোক, এটা চাই না। অবিলম্বে যাচাই বাছাই করে প্রকৃত জুলাই যোদ্ধাদের চিহ্নিত করার দাবি জানাচ্ছি।যশোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান জানান, আমরা যারা আন্দোলন করেছি তাদের প্রায় সবাই কোন না কোনভাবে আহত হয়েছি। কিন্তু সি ক্যাটাগরির তালিকায় যাদের নাম দেখছি, তাদের অধিকাংশই আহত নন। আমরা তো আহতের তালিকায় নাম তুলি নাই। তালিকা যাচাই বাছাই করা উচিত।জুলাই বিপ্লবে শহিদ ও আহত যাচাই বাছাই কমিটির সদস্য ও ছাত্রপ্রতিনিধি মেজবাহুর রহমান রামীম জানান, শুধু যশোরে আন্দোলনে নিহত ও আহতদের তালিকায় অন্তভূক্ত করা হয়নি। যশোরের বাইরে রাজধানী ও বিভিন্ন জেলায় আন্দোলনে শহিদ ও আহতদের তালিকা মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হয়েছে। আমরা সেই তালিকা যাচাই করেছি।যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম জানান,  জেলার শহিদ ও আহতদের তালিকা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে। ওই তালিকা জেলা যাচাই বাছাই কমিটি যাচাই করেছে। আমরা তালিকা প্রস্তুতি করিনি। যাচাই বাছাই কমিটিতে দুজন ছাত্র প্রতিনিধি ছিল। তারা সরেজমিনে যাচাই বাছাই করেছে। তারপরেও তালিকায় অসঙ্গতি থাকতে পারে। ছাত্রদের নেতৃত্বে যাচাই-বাছাই করে সংশোধনের সুযোগ আছে। হট্টগোলের এক পর্যায়ে চেক বিতরণের কাজ শেষ করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।  এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে বালিশ চাঁপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী এলাকায় এ Read more

চার স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার
চার স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় চার স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে পাগলা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মিজানুর রহমান ওরফে মিজান (৪৫) গ্রেপ্তার করেছে Read more

সালমান মারা যাওয়ার সময় বগুড়ায় নৌকায় বসে খিচুড়ি খাচ্ছিলাম : ডন
সালমান মারা যাওয়ার সময় বগুড়ায় নৌকায় বসে খিচুড়ি খাচ্ছিলাম : ডন

চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু মামলার অন্যতম আসামি (৪ নম্বর) খল অভিনেতা আশরাফুল হক ডন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে চার Read more

আমেরিকায় ৩ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল, অর্ধেকই ভারতীয়
আমেরিকায় ৩ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল, অর্ধেকই ভারতীয়

সম্প্রতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর যুক্তরাষ্ট্রের কড়াকড়ি আরোপের ফলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বিপাকে পড়েছেন ভারতীয় শিক্ষার্থীরা। খবর এনডিটিভির।আমেরিকান ইমিগ্রেশন Read more

ক্যাটরিনার সন্তান আগমের খবরে যা জানালেন সালমান
ক্যাটরিনার সন্তান আগমের খবরে যা জানালেন সালমান

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রথম সন্তানের আগমনের সুখবর ঘোষণা করতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে আনন্দের ঢেউ। সোশ্যাল মিডিয়ায় তাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন