সংযুক্ত আরব আমিরাতে ২৫ বছর ধরে কাজ করছেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ সাইফুল ইসলাম আহমাদ নবী। সম্প্রতি বিগ টিকিট লটারির ড্রিম কার সিরিজে তিনি জিতে নিয়েছেন নতুন এক রেঞ্জ রোভার ভেলার গাড়ি।রবিবার (০৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশি জিতে নিয়েছেন ‘বিগ টিকিট’ ড্রিম কার পুরস্কার। সিরিজ ২৭৯–এর বিজয়ী হিসেবে তিনি পাচ্ছেন একদম নতুন রেঞ্জ রোভার ভেলার গাড়ি।৪৩ বছর বয়সী মোহাম্মদ সাইফুল ইসলাম আহমাদ নবী ২৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন। সেখানে তিনি একটি গাড়ির যন্ত্রাংশের দোকানে কাজ করেন। গত তিন-চার বছর ধরে ১০ জনের একটি গ্রুপের সদস্য হিসেবে ‘বিগ টিকিট’ কিনে আসছিলেন তিনি।তবে এবার ড্রিম কার সিরিজে তিনি একাই অংশ নিয়েছিলেন এবং গত ১৮ সেপ্টেম্বর কেনা ০২২১১৮ নম্বর টিকিটেই ভাগ্য খুলে যায়। বিস্মিত কণ্ঠে নবী জানান, “সংবাদটা পাওয়ার পর আমি আনন্দে বিশ্বাসই করতে পারিনি। এখনও ঠিক বুঝে উঠতে পারছি না গাড়িটা নিয়ে কী করব, তবে আমি জানি, এটা আমার ভাগ্যেই লেখা ছিল।”শারজাহতে একাই থাকেন নবী, আর তার পরিবার থাকে বাংলাদেশে। মজার ব্যাপার হলো, যেই ড্রয়ে তিনি গাড়ি জিতেছেন, সেই একই ড্রয়ে হারুন সরদার নূর নবী সরদার নামে আরেক বাংলাদেশি প্রবাসী জিতেছেন ২ কোটি দিরহামের জ্যাকপট পুরস্কার।তবে এখানেই থামছেন না সাইফুল ইসলাম। ভাগ্য পরীক্ষার যাত্রা চালিয়ে যেতে চান তিনি। তিনি বলন, “অবশ্যই আমি (ভাগ্য পরীক্ষা করা) চালিয়ে যাব। আমার পরামর্শ একটাই- চেষ্টা চালিয়ে যাও, একদিন তোমার ভাগ্যও খুলবে।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে পালিয়ে যাওয়া মহিষ, বিজিবির সহায়তায় উদ্ধার
ভারতে পালিয়ে যাওয়া মহিষ, বিজিবির সহায়তায় উদ্ধার

ঈদের দিন সকালে কোরবানির উদ্দেশ্যে কেনা একটি মহিষ জবাইয়ের ঠিক আগ মুহূর্তে ফেনী নদী পেরিয়ে ভারতের ভূখণ্ডে চলে যায়। প্রায় Read more

কক্সবাজারের বাঁকখালীর মোহনায় অবৈধ পাথর ব্যবসা বন্ধ করলো এসিল্যান্ড
কক্সবাজারের বাঁকখালীর মোহনায় অবৈধ পাথর ব্যবসা বন্ধ করলো এসিল্যান্ড

কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনায় সরকারি অনুমতি ছাড়াই অবৈধভাবে পাথর ব্যবসা ও বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে ব্যবসাটি বন্ধ করে দিয়েছে Read more

১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন বলিউড অভিনেত্রী
১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন বলিউড অভিনেত্রী

দীর্ঘ ১৬ বছরের বৈবাহিক জীবনের অবসান ঘটালেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী লতা সাবরেওয়াল। ‘ইয়ে রিশতা ক্যা কেহলাতা হ্যায়’ ধারাবাহিক ও ‘বিবাহ’ Read more

টাইগারদের বোলিং তোপে ‘১১০’ এ থামল পাকিস্তান
টাইগারদের বোলিং তোপে ‘১১০’ এ থামল পাকিস্তান

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১১০ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে পাকিস্তান। । প্রথম ওভারে দুর্দান্ত Read more

গ্লোবাল ব্র্যান্ড ও স্পেকটরার আয়োজনে ঢাকায় সিগেট পার্টনার সামিট
গ্লোবাল ব্র্যান্ড ও স্পেকটরার আয়োজনে ঢাকায় সিগেট পার্টনার সামিট

ডেটা এখন আর কেবল তথ্য নয়—এটা ভবিষ্যতের চালিকাশক্তি। বাংলাদেশে ডেটা স্টোরেজ প্রযুক্তির সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নিতে রাজধানী ঢাকায় Read more

লিভারপুল-আর্সেনালের রোমাঞ্চকর লড়াই
লিভারপুল-আর্সেনালের রোমাঞ্চকর লড়াই

প্রথমার্ধে দাপট দেখিয়ে দুই গোলে এগিয়ে গেল লিভারপুল। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারল না তারা। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মূল্যবান পয়েন্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন