ঈদের দিন সকালে কোরবানির উদ্দেশ্যে কেনা একটি মহিষ জবাইয়ের ঠিক আগ মুহূর্তে ফেনী নদী পেরিয়ে ভারতের ভূখণ্ডে চলে যায়। প্রায় ২৪ ঘণ্টা পর মহিষটি উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (৪৩ বিজিবি)।মানবিক ও ধর্মীয় গুরুত্ব বিবেচনায় বিজিবির এই তৎপরতা সীমান্ত এলাকায় বেশ প্রশংসা কুড়িয়েছে। শনিবার (৭ জুন) ঈদের নামাজের পর খাগড়াছড়ির রামগড় উপজেলার সোনাইপুল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নাজিম উদ্দিনের পরিবার ১ লাখ ৭৫ হাজার টাকায় কেনা কোরবানির মহিষটি অসাবধানতাবশত দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতীয় অংশে চলে পালিয়ে যায়।বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে রামগড়স্থ ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (রামগড় ব্যাটালিয়ন) অধিনায়ক জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম বিজিবির বাগান বাজার বিওপিকে নির্দেশ দেন বিএসএফের সাথে যোগাযোগ করে মহিষটি ফেরত নিয়ে আসার জন্য। জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম বলেন, ‘কোরবানি মুসলমানদের ধর্মীয় গুরুত্বপূর্ণ ইবাদত। একজন ধর্মপ্রাণ ব্যক্তি যখন এমন একটি দুর্ঘটনায় হতাশাগ্রস্ত হয়ে পড়েন, তখন রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর উচিত মানবিকভাবে পাশে দাঁড়ানো। আমরা বিএসএফের সাথে সমন্বয় করে মহিষটি ফেরত আনার উদ্যোগ নিয়েছি এবং সেটি সফল হয়েছি।’বিজিবির পক্ষ থেকে বিএসএফের সাথে যোগাযোগ করে মহিষটির অবস্থা জানানো হয়। রাতভর বিএসএফ সদস্যরা মহিষটি আটক করার চেষ্টা চালিয়ে যান। রবিবার (৮ জুন) সকালে তারা মহিষটিকে ধাওয়া দিয়ে আবার বাংলাদেশ সীমান্তের দিকে পাঠিয়ে দেয়। এরপর বিজিবির সদস্যরা স্থানীয়দের সহায়তায় মহিষটি আটক করতে সক্ষম হন এবং পরে মালিকের কাছে হস্তান্তর করেন।মহিষটির মালিক নাজিম উদ্দিন বলেন, ‘ঈদের দিন আমাদের পুরো পরিবার হতাশায় ভেঙে পড়েছিলাম। আমরা এত টাকা দিয়ে কোরবানির জন্য মহিষটি কিনেছিলাম। বিজিবির সহানুভূতিশীলতা ও আন্তরিক প্রচেষ্টায় আজ আমরা শুধু পশুটি ফেরত পাইনি, আমাদের ঈদের আনন্দও ফিরে পেয়েছি।’স্থানীয় সোনাইপুল বাজারের বাসিন্দা আবদুল হাকিম বলেন, ‘এটা শুধু একটা পশু ফেরত আনার ঘটনা নয়। এটি আমাদের ধর্মীয় অনুভূতির প্রতি বিজিবির শ্রদ্ধা এবং মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য নজির।’স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন এমন মানবিক ও আন্তঃসীমান্ত সমন্বিত উদ্যোগ এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতা সৃষ্টি করেছে। সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের এমন সহযোগিতা পারস্পরিক আস্থার প্রতীক হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন অনেকেই।ঈদুল আজহা কোরবানির আত্মত্যাগ ও সহানুভূতির শিক্ষা দেয়। বিজিবির এই পদক্ষেপ তা বাস্তবে প্রমাণ করেছে। ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এবং এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে বিজিবি আবারও প্রমাণ করল—তারা শুধু সীমান্ত পাহারা দেয় না, বরং মানুষের সুখ-দুঃখেরও সঙ্গী। মহিষটি ফেরত এনে কোরবানি সম্পন্ন করতে পারায় এলাকায় আনন্দ বিরাজ করছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত
রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শান্ত আহমেদ বাবু (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।সোমবার (২৫ আগস্ট) রাত Read more

ইরান যুদ্ধে অন্তত ১৩ সেনা নিহত, আহত ৩৫
ইরান যুদ্ধে অন্তত ১৩ সেনা নিহত, আহত ৩৫

ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে মার্কিন সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির একটি খতিয়ান প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বা পেন্টাগন। আনুষ্ঠানিকভাবে পেন্টাগন Read more

উখিয়ায় বসতবাড়ি থেকে ১০ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার
উখিয়ায় বসতবাড়ি থেকে ১০ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার

কক্সবাজারের উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের নাপিতপাড়া এলাকায় বসতবাড়ি থেকে একটি বিশাল বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে নাপিতপাড়া Read more

ব্রাজিল দল ঘোষণার আগে আবারও নেইমারকে নিয়ে দুঃসংবাদ
ব্রাজিল দল ঘোষণার আগে আবারও নেইমারকে নিয়ে দুঃসংবাদ

আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছায়ে দু’টি ম্যাচ খেলবে ব্রাজিল। ধারণা করা হচ্ছিল এ ম্যাচগুলোর মাধ্যমে দীর্ঘদিন পর জাতীয় দলের Read more

শ্রীনগরে সাপের কামড়ে নারীর মৃত্যু
শ্রীনগরে সাপের কামড়ে নারীর মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধিতে বিষাক্ত সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম সেলিনা বেগম (৫০)। শুক্রবার (২১ জুন) দিগন্ত রাত Read more

`ইউনুস সরকার নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে’
`ইউনুস সরকার নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে’

ইউনুস সরকার নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু।বৃহস্পতিবার (২২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন