পটুয়াখালীর বাউফল উপজেলায় তেঁতুলিয়া নদীতে তরমুজবাহী ট্রলারে ডাকাতির মূল পরিকল্পনাকারী কামাল হোসেন (৩৮) ওরফে ডাকাত কামালকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮। শনিবার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ভোলা জেলার দক্ষিণ দিগালদি এলাকা থেকে পটুয়াখালী ও ভোলা ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ আহসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ রাতে গলাচিপা উপজেলার চরকাজল থেকে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি ১০ হাজার তরমুজ নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে তেঁতুলিয়া নদীর বাউফলের তালতলী মোহনা এলাকায় ট্রলারটি পৌঁছালে সাত-আটজন সশস্ত্র ডাকাতদল একটি দ্রুতগতির ট্রলার নিয়ে তরমুজের ট্রলারটিকে ধাওয়া করে। একপর্যায়ে ধুলিয়া লঞ্চঘাট এলাকায় গিয়ে তরমুজভর্তি ট্রলারের নিয়ন্ত্রণ নেয় ডাকাত দল। ওই সময় ডাকাতেরা ট্রলার চালকসহ ট্রলারে থাকা তিন ব্যক্তিকে কুপিয়ে আহত করে তরমুজ বোঝাই ট্রলার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কৃষক শহিদুল মাতব্বর বাদী হয়ে অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে বাউফল থানায় মামলা দায়ের করেন। স্কোয়াড্রন লিডার রাশেদ আহসান বলেন, পুলিশের তদন্তের পাশাপাশি র‍্যাবের ছায়া তদন্তে উঠে আসা তথ্য নিশ্চিত করে মারধর ও ডাকাতির মূল পরিকল্পনাকারী কামাল হোসেন। পরে তার অবস্থান নিশ্চিত হয়ে গ্রেফতার করে বাউফল থানা পুলিশের কাছে হস্তান্তর করি। ঘটনার সত্যতা স্বীকার করেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাখির ধাক্কায় বাতিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট
পাখির ধাক্কায় বাতিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান আবারও বিপদে পড়েছে। এবার বিমানবন্দরে পাখির ধাক্কা লাগার পর বেঙ্গালুরুগামী একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ Read more

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার (২৮ এপ্রিল) সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) কে. এম. Read more

৫১ বছর পর জানা গেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমি নেই
৫১ বছর পর জানা গেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমি নেই

ময়মনসিংহের নান্দাইলে ১৩৮ নম্বর মেরাকোনা আছিরুন্নেছা এলাহি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ৫১ বছর পর জানা গেল Read more

ভালুকায় অবৈধ ব্যাটারি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ভালুকায় অবৈধ ব্যাটারি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে পরিবেশ ছাড়পত্র ছাড়াই ব্যাটারি ব্রেকিং কারখানা পরিচালনার দায়ে ওয়াংশিয়াং ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর এক্সটেনশন ইউনিটকে সর্বমোট ৯ লাখ টাকা Read more

ফেসবুকে ফাঁস রাবির প্রবেশপত্র, সুপারিশকারী জামায়াত নেতা!
ফেসবুকে ফাঁস রাবির প্রবেশপত্র, সুপারিশকারী জামায়াত নেতা!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক নিয়োগে সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা লতিফুর রহমানের সুপারিশ ঘিরে তোলপাড় শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের Read more

আকবরকে অধিনায়ক করে বিসিবি’র দল ঘোষণা
আকবরকে অধিনায়ক করে বিসিবি’র দল ঘোষণা

কাতারে ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন