বাংলাদেশ ও চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অভিনন্দন বার্তা বিনিময় করেছেন।শনিবার (০৪ অক্টোবর) দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে তারা এ অভিনন্দন বার্তা বিনিময় করেন।অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর ধরে দুই দেশের জনগণের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীলভাবে বিকশিত হয়েছে এবং সহযোগিতায় ফলপ্রসূ সাফল্য এসেছে— যা উদযাপনের যোগ্য।’তিনি আরও বলেন, ‘বাংলাদেশ দুই দেশের মধ্যে সামগ্রিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে নতুন সাফল্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।’এছাড়া লি কিয়াং বলেন, ‘বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেয় চীন এবং ৫০তম বার্ষিকীকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করে উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা, বিভিন্ন ক্ষেত্রে যৌথ কার্যক্রম এবং চীন-বাংলাদেশ সামগ্রিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি ত্বরান্বিত করতে প্রস্তুত রয়েছে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আওয়ামী লীগ মাঠে নামলে দাঁতভাঙা জবাব দেয়া হবে: সরোয়ার
আওয়ামী লীগ মাঠে নামলে দাঁতভাঙা জবাব দেয়া হবে: সরোয়ার

নিষিদ্ধ আওয়ামী লীগ মাঠে নামলে দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট Read more

বায়েজিদ লিংক রোড়ে রাতের বেলায় সড়ক বাতিতে ফিরেছে প্রাণ
বায়েজিদ লিংক রোড়ে রাতের বেলায় সড়ক বাতিতে ফিরেছে প্রাণ

বায়েজিদ লিংক রোডের সড়ক বাতির বিদ্যুতের মিটার ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হয়ে যাওয়ার অজুহাতে দীর্ঘ আট মাস ধরে রাতের বেলায় Read more

টাঙ্গাইল-৫ আসনে বিএনপির সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন বৈধ ঘোষণা
টাঙ্গাইল-৫ আসনে বিএনপির সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন Read more

কিডনি ইনস্টিটিউটে আজও বন্ধ ডায়ালাইসিস সেবা, দুর্ভোগে রোগীরা
কিডনি ইনস্টিটিউটে আজও বন্ধ ডায়ালাইসিস সেবা, দুর্ভোগে রোগীরা

বকেয়া পরিশোধের দাবিতে রাজধানীর জাতীয় কিডনি অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউটে (নিকডু) ডায়ালাইসিস সেবা বন্ধ রেখেছে ভারতীয় সেবাদাতা প্রতিষ্ঠান স্যানডর।পূর্ব ঘোষণা অনুযায়ী Read more

ফুটবলকে বিদায় জানালেন রাকিটিচ
ফুটবলকে বিদায় জানালেন রাকিটিচ

ফুটবলকে বিদায় জানিয়েছেন বার্সেলোনা ও ক্রোয়েশিয়ার সাবেক মিডফিল্ডার ইভান রাকিটিচ। আজ সোমবার (৭ জুলাই) এই ঘোষণা দেন ৩৭ বছর বয়সী Read more

বৃদ্ধা মাকে মারধর ও নির্যাতনের ভিডিও ভাইরাল, ছেলে-পুত্রবধূসহ আটক ৫
বৃদ্ধা মাকে মারধর ও নির্যাতনের ভিডিও ভাইরাল, ছেলে-পুত্রবধূসহ আটক ৫

পারিবারিক বিষয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলে ও পুত্রবধু মিলে তার গর্ভধারিনী মা কাঞ্চন খাতুন (৭৫) কে অমানবিকভাবে নির্যাতনের অভিযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন