জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা আগামীকাল শনিবার (২৬ জুলাই) কিশোরগঞ্জে পদযাত্রা করবেন। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে আসছেন তাঁরা। এদিন বিকেলে কিশোরগঞ্জের স্বাধীনতা চত্বর, পুরানথানা এলাকায় এ পথসভা করবেন তাঁরা।জুলাই পদযাত্রা ও সমাবেশের প্রস্তুতি জানাতে শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫ টার দিকে আখরা বাজার চত্বরে জেলার নেতাদের এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। কিশোরগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি সফল ও বাস্তবায়নে সবার অংশগ্রহণ কামনা করেন তাঁরা।সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) খায়রুল কবীর জানান, দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে গত ২৪ দিনে ৫০টি জেলায় এনসিপির কর্মসূচি পালিত হয়েছে। এর অংশ হিসেবে আগামীকাল কিশোরগঞ্জে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে।তিনি আরও বলেন, আগামীকাল দুপুর দেড়টার দিকে মৌলভিবাজার থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিবেন এবং সন্ধ্যা ছয়টার দিকে কিশোরগঞ্জে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। পথিমধ্যে কিশোরগঞ্জের ভৈরব, বাজিতপুর ও কটিয়াদীতে তিনটি সংক্ষিপ্ত পথসভা করবে এনসিপি। কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুক্ত আহবায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুউদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিদ আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে খায়রুল কবীর জানান, ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কর্মসূচি সফল করতে সকল রাজনৈতিক দল, প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়।এদিকে, এনসিপির পদযাত্রা ও সমাবেশকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলার প্রতিটি উপজেলায় মাইকিং, লিফলেট বিতরণসহ সামাজিক যোগাযোগমাধ্যমে জোর প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে সংগঠক (উত্তরাঞ্চল) সাঈদ উজ্জল, সংগঠক (দক্ষিণাঞ্চল) আকরাম হোসেন রাজ, স্থানীয় সংগঠক ইকরাম হোসেন ও ফয়সাল আমেদ প্রিন্সসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে বিদেশি পিস্তল গুলিসহ গ্রেপ্তার ৩
গাজীপুরে বিদেশি পিস্তল গুলিসহ  গ্রেপ্তার ৩

গাজীপুর মহানগর উত্তর ডিবি পুলিশ  একটি বিদেশি পিস্তল দুইটি গুলি ভর্তি ম্যাগাজিনে ১৮ রাউন্ড গুলিসহ তিন জনকে গ্রেফতার করেছে । বৃহস্পতিবার(১৭ Read more

নোয়াখালীতে দুই জামায়াত কর্মী গুলিবিদ্ধ
নোয়াখালীতে দুই জামায়াত কর্মী গুলিবিদ্ধ

নোয়াখালীর বেগমগঞ্জে এক স্কুল ভবনের ছাদে উঠে ফুটবল খেলা দেখা নিয়ে বাকবিতণ্ডায় দ্বন্দ্বের জের ধরে যুবদলের এক কর্মীর গুলিতে ২ Read more

‘যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব’
‘যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি Read more

৭ অক্টোবর: নামাজের সময়সূচি
৭ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ইংরেজি, ২২ আশ্বিন ১৪৩২ বাংলা, ১৪ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

কাশ্মীর উত্তেজনায় ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান চীনের
কাশ্মীর উত্তেজনায় ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান চীনের

ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে ভারত। হামলাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে Read more

নিজেদের উপকূলে হামলা হলে পারস্য উপসাগরে মাইন স্থাপনের হুমকি ইরানের
নিজেদের উপকূলে হামলা হলে পারস্য উপসাগরে মাইন স্থাপনের হুমকি ইরানের

নিজেদের উপকূল ও দ্বীপে যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনো ধরনের হামলা চালায় তাহলে পুরো পারস্য উপসাগরে মাইন স্থাপন করা হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন