সারদেশে গত সেপ্টেম্বর মাসে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জনের প্রাণহানি ঘটেছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৬৮২ জন। এই সময়ে ১৭টি নৌ-দুর্ঘটনায় ২১ জন নিহত এবং ছয়জন নিখোঁজ রয়েছেন। ২৯টি রেলপথ দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।শনিবার (০৪ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত দুর্ঘটনাসংক্রান্ত মাসিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর এবং সংগঠনটির নিজস্ব তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, নিহতের মধ্যে ৬৩ নারী ও ৪৭ শিশু জন শিশু রয়েছে। ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪৩ জন, যা মোট নিহতের ৩৪ দশমিক ২৯ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৩ দশমিক ৮৫ শতাংশ। দুর্ঘটনায় ১১২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৬ দশমিক ৮৫ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৬ জন, অর্থাৎ ১৩ দশমিক ৪২ শতাংশ। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় গত মাসে ৪৯ জন শিক্ষার্থী নিহত হয়েছেন।রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৬১টি জাতীয় মহাসড়কে, ১৩৯টি আঞ্চলিক সড়কে, ৫৭টি গ্রামীণ সড়কে এবং ৮৯টি শহরের সড়কে সংঘটিত হয়েছে। দুর্ঘটনাগুলোর ৯২টি মুখোমুখি সংঘর্ষ, ১৭১টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১১৯টি পথচারীকে চাপা/ধাক্কা দেওয়া, ৫৮টি যানবাহনের পেছনে আঘাত করা এবং ৬টি অন্যান্য কারণে ঘটেছে।ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১২৮টি দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন। বরিশাল বিভাগে সবচেয়ে কম ১৬টি দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় ৫২টি দুর্ঘটনায় ৪৫ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম মাগুরা জেলায়। এই জেলায় ৮টি দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৪২টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন।সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলো উল্লেখ করতে গিয়ে ত্রুটিপূর্ণ যানবাহন; ত্রুটিপূর্ণ সড়ক; বেপরোয়া গতি; চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা; মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল; দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনার কথা বলা হয়।দুর্ঘটনা পর্যালোচনা করতে গিয়ে রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়, অধিকাংশ দুর্ঘটনা ঘটছে অতিরিক্ত গতির কারণে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে। এই গতি নিয়ন্ত্রণে প্রযুক্তির মাধ্যমে নজরদারী এবং চালকদের মোটিভেশনাল প্রশিক্ষণ দরকার। যানবাহনের বেপরোয়া গতি এবং পথচারীদের অসচেতনতার কারণে পথচারী নিহতের ঘটনা বাড়ছে। এ জন্য সরকারি উদ্যোগে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে জীবনমুখী সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবি’র
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবি’র

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের ম্যাচ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড Read more

নির্বাচনের আগে অনুষ্ঠিত হচ্ছে না ইজতেমা
নির্বাচনের আগে অনুষ্ঠিত হচ্ছে না ইজতেমা

সরকারি নির্দেশনা অনুযায়ী, টঙ্গীর ইজতেমা মাঠে জমায়েত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাবলিগ জামাত। এরই মধ্যে খুরুজের জোড় উপলক্ষে ইজতেমা মাঠে Read more

ঢাকায় নিয়োগ দিচ্ছে আইসিবি ইসলামিক ব্যাংক
ঢাকায় নিয়োগ দিচ্ছে আইসিবি ইসলামিক ব্যাংক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘প্রোকিউরমেন্ট অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ জানুয়ারি Read more

ভাঙ্গুড়ায় গ্রাম আদালত অচল হয়ে পড়ায় বাড়ছে নন-ফৌজদারি অপরাধ
ভাঙ্গুড়ায় গ্রাম আদালত অচল হয়ে পড়ায় বাড়ছে নন-ফৌজদারি অপরাধ

পাবনার ভাঙ্গুড়ায় স্থানীয় কাউন্সিল আদালতগুলো অচল হয়ে পড়ায় বাড়ছে নন-ফৌজদারি অপরাধ। ফলে আগে যে অভিযোগ এজলাসে বিচারের মাধ্যমে বিবাদমান পক্ষগুলোর Read more

ফেব্রুয়ারির নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত : প্রধান উপদেষ্টা
ফেব্রুয়ারির নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার Read more

ইনজুরি সারাতে রাতেই ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন
ইনজুরি সারাতে রাতেই  ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন

চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজে খেলা হচ্ছে না পেসার তাসকিন আহমেদের। উন্নত চিকিৎসার জন্য তাকে এখন পাঠানো হচ্ছে ইংল্যান্ডে। রোববার (২৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন