দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের ম্যাচ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলটি নেতৃত্ব দেবেন ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি।ঘরের মাঠে আয়োজিত এই সিরিজে তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলবে টাইগার ইমার্জিং দল। ওয়ানডে সিরিজ শুরু হবে রাজশাহীতে, ১২ মে। বাকি দুই ওয়ানডে হবে ১৪ ও ১৬ মে একই ভেন্যুতে। এরপর চট্টগ্রামে ২০ মে থেকে মাঠে গড়াবে প্রথম চার দিনের ম্যাচ। দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকায়, ২৭ মে থেকে।ডিপিএলে দারুণ পারফরমেন্সের সুবাদে ইমার্জিং দলে সুযোগ হয়েছে রাকিবুল হাসান, মাহফিজুল ইসলাম, রায়ান রাফসান, শেখ পারভেজ জীবন, জিসান আলম, ওয়াসি সিদ্দিক, আসাদুজ্জামানের মত খেলোয়াড়দের।বাংলাদেশ ইমার্জিং দল: আকবর আলি (অধিনায়ক), মাহফিজুল ইসলাম, জিসান আলম, রায়ান রাফসান, আহরার আমিন, আরিফুল ইসলাম, প্রিতম কুমার, মাহফুজুর রহমান, তোফায়েল আহমেদ, ওয়াসি সিদ্দিক, রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, রিপন মন্ডল এবং আসাদুজ্জামান পায়েল।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে বাসে আগুন, নিহত ১০
ভারতে বাসে আগুন, নিহত ১০

ভারতের কর্নাটক রাজ্যের চিত্রদুর্গা জেলায় জাতীয় মহাসড়ক-৪৮ (এনএইচ-৪৮) রাতে একটি স্লিপার বাসে ট্রাকের ধাক্কায় আগুন লেগে কমপক্ষে ১০ জনের মৃত্যু Read more

অবশেষে সরানো হলো মোহাম্মদপুরের সমালোচিত ওসি ইফতেখারকে
অবশেষে সরানো হলো মোহাম্মদপুরের সমালোচিত ওসি ইফতেখারকে

রাজধানীর মোহাম্মদপুর থানার সমালোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।রোববার (২৪ Read more

ওষুধ কোম্পানিগুলো নানানভাবে অতিরিক্ত মুনাফা করছে: স্বাস্থ্য উপদেষ্টা
ওষুধ কোম্পানিগুলো নানানভাবে অতিরিক্ত মুনাফা করছে: স্বাস্থ্য উপদেষ্টা

ওষুধ কোম্পানিগুলো নানাভাবে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ঢুকে যাচ্ছে এবং অধিক মুনাফা করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ Read more

সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ২০ মামলার আসামি সাহেব আলী (৩৮) কে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে Read more

ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশি আটক
ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশি আটক

যশোরের শার্শার সীমান্ত পথে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৩ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন