বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের সরকারি ছুটি শেষে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। শনিবার সকাল থেকে দু’বন্দরের মধ্যে পণ্যবোঝাই ট্রাক আসা-যাওয়া করছে। ভারতের পেট্রাপোল বন্দর থেকে আমদানি পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে ঢুকেছে। বেনাপোল থেকেও রপ্তানি পণ্য নিয়ে পেট্রাপোল বন্দরে যাচ্ছে বলে জানিয়েছেন বেনাপোল শুল্ক ভবনের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের।ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, ‘পূজায় ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ০৩ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। ৪ অক্টোবর শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি চালু হয়েছে। ভারতের পেট্রাপোলে পণ্যবাহী ট্রাকের জট রয়েছে।’তিনি বলেন, ‘বন্দরে কয়েকশ পণ্য বোঝাই ট্রাক অপেক্ষা করছিল। ছুটি শেষে এসব পণ্য পেট্রাপোল থেকে বেনাপোল বন্দরে ঢুকতে শুরু করেছে। টানা ছুটির কারণে পেট্রাপোল বন্দর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।’বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘পূজার ছুটি শেষে শনিবার সকাল থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় চালু হয়েছে। তবে পেট্রাপোল বন্দরে সিএন্ডএফ অফিসের স্টাফদের উপস্থিতি কম থাকায় আমদানি-রপ্তানি বাণিজ্যের গতি অন্যান্য দিনের চেয়ে কম।’বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মো. শামীম হোসেন বলেন, ‘শারদীয় দুর্গোৎসবের কারণে ভারতে পাঁচ দিন সরকারি ছুটি ছিল। শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটি থাকায় বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। ছুটি শেষে আজ শনিবার সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি পুনরায় চালু হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বহির্বিশ্বে কেরানীগঞ্জের সুনাম
বহির্বিশ্বে কেরানীগঞ্জের সুনাম

ঢাকার উপকণ্ঠে অবস্থিত কেরানীগঞ্জ একসময় পরিচিত ছিল শুধু তার নদী, ঘাট আর কাঁচা বাজারের জন্য। কিন্তু সময়ের সাথে সাথে এ Read more

রাজধানীতে অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীতে অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৯ জনকে গ্রেপ্তার করেছে Read more

খেলা বন্ধ না হলে আরেকটা গণঅভ্যুত্থান: নাহিদ
খেলা বন্ধ না হলে আরেকটা গণঅভ্যুত্থান: নাহিদ

নারায়ণগঞ্জকে বছরের পর বছর কিছু পরিবার নিয়ন্ত্রণ করেছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'এই মাফিয়া সিস্টেমের সাথে আমরা Read more

খদ্দের ও যৌনকর্মীসহ আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার
খদ্দের ও যৌনকর্মীসহ আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

নাটোরের বড়াইগ্রামে নিজ বাড়ি থেকে তিন খদ্দের-যৌনর্কমীসহ শিউলী খাতুন নামের এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ মঙ্গলবার দুপুরে তাদের Read more

বিজ্ঞানী হত্যায় সহায়তাকারী আরও একজনকে ফাঁসি দিল ইরান
বিজ্ঞানী হত্যায় সহায়তাকারী আরও একজনকে ফাঁসি দিল ইরান

গত জুনে যুদ্ধে ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যার মিশনে ইসরায়েলকে সহায়তা করার অপরাধে রুজবেহ ভাদি নামে এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে Read more

যেভাবে মিলবে আমিরাতের গোল্ডেন ভিসা
যেভাবে মিলবে আমিরাতের গোল্ডেন ভিসা

যারা সংযুক্ত আরব আমিরাতে সর্বোচ্চ সুবিধা নিয়ে দীর্ঘ সময় থাকতে চান তাদের জন্য রয়েছে দেশটির গোল্ডেন ভিসা। এটি বিভিন্ন পেশাজীবী, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন