গত জুনে যুদ্ধে ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যার মিশনে ইসরায়েলকে সহায়তা করার অপরাধে রুজবেহ ভাদি নামে এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।বুধবার (০৬ আগস্ট) ইরানি বিচার বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি জুন মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় নিহত একজন পারমাণবিক বিজ্ঞানী সম্পর্কে শত্রুদের কাছে তথ্য সরবরাহ করেছিল। এছাড়া, তিনি ইসরায়েলের হয়ে বিভিন্নভাবে গুপ্তচরবৃত্তি করছিলেন। সব আইনি প্রক্রিয়া মেনেই ওই ব্যক্তির শাস্তি কার্যকর করা হয়েছে।ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, বিচারিক কার্যক্রম এবং সুপ্রিম কোর্ট কর্তৃক তার সাজা নিশ্চিতকরণের পর রুজবেহ ভাদির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।তবে, রুজবেহ ভাদির সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ। এছাড়া তার সঙ্গে অন্য কেউ জড়িত কি না বা এ মামলায় আরও কেউ গ্রেপ্তার আছে কি না, তাও স্পষ্ট করা হয়নি।উল্লেখ্য, সম্প্রতি ইরানে গুপ্তচরবৃত্তির শাস্তি সংশোধন করে নতুন আইন পাস করা হয়েছে। নতুন আইন অনুযায়ী, কোনো ব্যক্তি শত্রুরাষ্ট্র বা গোষ্ঠীর জন্য গোয়েন্দা কার্যক্রমে জড়িত প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পত্তিও বাজেয়াপ্ত করা যাবে।আইনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো সাজার বিরুদ্ধে আপিল করা যাবে না। আর সর্বোচ্চ ১০ দিনের মধ্যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যাবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রচণ্ড কালবৈশাখী ঝড়, বৃষ্টি ও বাতাসের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টা ২০ মিনিট Read more

জিএনওবিবি অ্যাওয়ার্ড পেলেন শেকৃবির ড. জামিলুর রহমান
জিএনওবিবি অ্যাওয়ার্ড পেলেন শেকৃবির ড. জামিলুর রহমান

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. জামিলুর রহমান, গ্লোবাল নেটওয়ার্ক অফ বাংলাদেশি বায়োটেকনোলজিস্টস (জিএনওবিবি) কর্তৃক Read more

রাশিয়ার বিমানঘাঁটিতে ৪০ বোমারু বিমানে ইউক্রেনের ড্রোন হামলা
রাশিয়ার বিমানঘাঁটিতে ৪০ বোমারু বিমানে ইউক্রেনের ড্রোন হামলা

এসবিইউ সূত্র বিবিসি নিউজকে বলেছেন, এ হামলার প্রস্তুতিতে প্রায় দেড় বছর সময় লেগেছে। কাঠের ভ্রাম্যমান কেবিনে গোপন ড্রোন রাখা ও Read more

সাকিব যেভাবে নিজের ক্যারিয়ারের কবর খুঁড়লেন
সাকিব যেভাবে নিজের ক্যারিয়ারের কবর খুঁড়লেন

এক সময় বাংলাদেশে সাকিব আল হাসান ছিল ঘরে ঘরে পরিচিত নাম। কোটি মানুষের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণার প্রতীক, আশার আলো। Read more

চাকসুর নতুন ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের
চাকসুর নতুন ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি (সহসভাপতি) ও জিএস (সাধারণ সম্পাদক) পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। Read more

বিএনপি নেতা খুনের মামলার আসামির বস্তাবন্দি লাশ উদ্ধার
বিএনপি নেতা খুনের মামলার আসামির বস্তাবন্দি লাশ উদ্ধার

শরীয়তপুরের জাজিরা উপজেলায় চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ডের মাত্র দুই দিন পর বিএনপি নেতা খবির সরদার হত্যা মামলার অন্যতম আসামি আলমাছ সরদারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন