যশোরের বেনাপোল থেকে অপহৃত কিশোর মটর মেকানিক ইদ্রিস আলীকে তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় অপহরণকারীরা তাকে একটি প্রাইভেটকারে করে এনে যশোর মহাসড়কে ফেলে রেখে যায়।ইদ্রিস আলী (১৬) বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে।পুলিশ জানায়, গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি ইদ্রিস। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরিবার অনেক খোঁজাখুঁজির পর বেনাপোল পোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।ইদ্রিসের বাবা আজিজুর রহমান জানান, অভাবের তাড়নায় তার ছেলে গত মাসে বেনাপোল বাজারের একটি মটর সাইকেল গ্যারেজে কাজ নেয়। গত সপ্তাহে মেয়র মার্কেট এলাকায় তিনবার কিশোর গ্যাংয়ের সদস্যরা ইদ্রিসকে মারধর করে। অভিযুক্তদের মধ্যে রয়েছে দিঘিরপাড় গ্রামের মনজুরের ছেলে রেজওয়ান, বিল্লালের ছেলে হাবিব ও এজাজসহ সাত-আটজন।আজিজুর রহমান আরও বলেন, মঙ্গলবার সকালে সে প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করে আমার মেয়ের মোবাইলে ইদ্রিসের চোখ বাঁধা অবস্থায় নির্যাতনের একটি ছবি পাঠিয়ে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে। আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানাই।’এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান বলেন, ছেলেটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। সুস্থ হলে বিস্তারিত জেনে অপহরণের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত করা হবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে কাঁঠালের বিচি বাজারজাতকরণ, স্বাবলম্বী হচ্ছে ব্যবসায়ীরা
গাজীপুরে কাঁঠালের বিচি বাজারজাতকরণ, স্বাবলম্বী হচ্ছে ব্যবসায়ীরা

হলুদ রঙের সুমিষ্ট ও রসালো গ্রীষ্মকালীন ফল কাঁঠাল। এখন চলছে পাকা কাঁঠালের ভরা মৌসুম। বর্ষাকালে সিলভার অথবা মাটির পাত্রে (তাওয়ায়) Read more

মা কে দেখতে এভারকেয়ারের পথে তারেক রহমান
মা কে দেখতে এভারকেয়ারের পথে তারেক রহমান

রাজধানীর পূর্বাচলের সংবর্ধনাস্থলে নির্ধারিত ভাষণ শেষে এবার মা-কে দেখতে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে Read more

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, আ.লীগ নেতার গ্রেফতার দাবিতে বিক্ষোভ
বিএনপি নেতাকে কুপিয়ে জখম, আ.লীগ নেতার গ্রেফতার দাবিতে বিক্ষোভ

ময়মনসিংহের মুক্তাগাছায় বিএনপি নেতা আব্দুল মুনসুরসহ কয়েকজনকে কুপিয়ে আহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। রবিবার (০৬ এপ্রিল) বিকেলে উপজেলার Read more

পাকিস্তানে এখনও অপারেশন সিঁদুর চলছে: ভারতীয় সেনাপ্রধান
পাকিস্তানে এখনও অপারেশন সিঁদুর চলছে: ভারতীয় সেনাপ্রধান

পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মিরের (পিওকে) সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে গত বছর শুরু হওয়া সামরিক অভিযান ‘‌‘অপারেশন সিঁদুর’’ এখনও চলমান রয়েছে Read more

স্বাস্থ্য খাতে বড় জনবল নেবে কুয়েত, বেতন লক্ষাধিক টাকা
স্বাস্থ্য খাতে বড় জনবল নেবে কুয়েত, বেতন লক্ষাধিক টাকা

সরকারিভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ১০০ জন নার্স নেবে কুয়েত। সম্প্রতি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের বোয়েসেলের সহকারী পরিচালক Read more

ইরানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে গুলি, ২ হাজার নিহতের শঙ্কা
ইরানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে গুলি, ২ হাজার নিহতের শঙ্কা

বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে ইরানের নিরাপত্তাবাহিনী। বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে তাজা গুলি। এতে গত ৪৮ ঘণ্টায় প্রায় দুই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন